‘সমাজসেবা’কে অগ্রাধিকার দিয়ে কলকাতায় সবচেয়ে বড় মাপের পর্যটন মেলার আয়োজন করছে ATSPB

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: মে ১৬, ২০২৫ at ১২:৫৪
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ মে : পর্যটন মেলা বলতে আমরা সকলেই বুঝি ভ্রমণ বিষয়ে নানা খুঁটিনাটির খোঁজখবর মেলার একটি স্থান। যারা আয়োজক এবং যারা অংশগ্রহণকারী তাদের উভয়ের উদ্দেশ্য হল- কিভাবে নিজেদের ব্যবসা বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। পর্যটনপ্রেমীদের কিভাবে কত রকম্ভাবে আকর্ষিত করে নিজের দিকে টানা যায়। কিন্তু শুধুমাত্র এই ধারণাকে একেবারে পাল্টে দিয়ে পর্যটন শিল্পের জগতে এক অভূতপূর্ব বার্তা পৌঁছে দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল বা এটিএসপিবি। এখানে তারা শুধুমাত্র নিজেদের লাভের দিকে তাকিয়েই এই পর্যটন মেলা শুরু করেনি , তারা সমাজের একটা অংশের মানুষের কথাও বিবেচনা করে এই মেলার আয়োজন করে চলেছে। এই পর্যটন মেলার উদ্দেশ্যই তাদের- সমাজসেবাকে অগ্রাধিকার। আর্থিক সাহায্য থেকে নানা ধরনের সাহায্য তারা করছে এই পর্যটন মেলা থেকে উঠে আসা লভ্যাংশ দিয়ে। যা সত্যিই অভূতপূর্ব।

এই পর্যটন মেলা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট বা বিটিএফ নামে সুপরিচিত। কলকাতায় ইতিমধ্যে একাধিক পর্যটন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এদের মতো আয়োজন, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান আর অন্য কোনও পর্যটন মেলায় লক্ষ্য করা যায় না। শুধু আয়োজকদের মুখের কথা নয়। ভিন রাজ্য থেকে অংশ নেওয়া একাধিক ট্যুর অপারেটর থেকে শুরু করে ট্রাভেল এজেন্টরা এক বাক্যে স্বীকার করে নিয়েছে এটিএসপিবি-র আতিথেয়তার বিষয়টি। তারা স্কলেই বলেছেন- কলকাতায় এই পর্যটন মেলা একেবারে আলাদা অন্যদের থেকে। এখানে অন্যদের থেকে অনেক কম মূল্যে স্টল নেওয়া যায়। তারপর আয়োজকরা অংশগ্রহণকারী স্টলের উপস্থিত সকল সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করে। জলের ব্যবস্থা করে। কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই ব্যাপ[রেও খোঁজখবর নিয়ে থাকে, যা অন্যত্র পাওয়া যায় না।

এটিএসপি বি-র ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ সংবাদ প্রভাকর টাইমস-কে জানিয়েছেন- “আমাদের লক্ষ্য হল- মানুষের সেবা করা। এখান থেকে যে লভ্যাংশ ওঠে তার বেশিরভাগটাই আমরা সমাজসেবামূলক কাজে খরচ করে থাকি। সমাজে এমন অনেক মানুষ আছে যারা অনেক দিক থেকে বঞ্চিত। তাদের সাহায্যের খুব প্রয়োজন। আমরা তাদের পাশে দাঁড়াই। এবার যেমন গরমের হাত থেকে স্বস্তি দেওয়ার জন্য বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করেছি। এখানেই আমরা থেমে না থেকে আগামী পুজোর সময় দুঃস্থ মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে কিছু মানুষকে নতুন বস্ত্র দান করছি। একই সঙ্গে পুজোর সময় প্যান্ডেলে কাজ করতে গিয়ে যারা অসুস্থ হয়ে পড়ে কিংবা যে সমস্ত শ্রমিক অসুস্থ তাদের চিকিৎসার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্যের সিদ্ধান্ত আমরা নিয়েছি।{“

“আমাদের সংগঠন ছোট –বড় বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স থেকে ভ্রমণ ব্যবসার সঙ্গে নানাভাবে যুক্ত থাকা মানুষদের কথা ভেবে এধরনের পর্যটন মেলার আয়োজন করে, ঠিক তেমনই এই মেলা থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে সমাজের দুঃস্থ মানুষদের নানাভাবে সাহায্য করে থাকে। এটাই আমাদের সংগঠনের বিশেষত্ব।“ বলছিলেন এটিএসপিবি-র প্রেসিডেন্ট সাগর গুহ।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহাও জানালেন তাদের এই অভূতপূর্ব সিদ্ধান্তের কথা।তারা বলেন- এই অ্যাসোসিয়েশন কলকাতায় অনেক পুরনো। আমাদের এখানে সারা ভারতের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে হোটেলিয়ার্স, হোম-স্টে মালিক, ট্রান্সপোর্ট ব্যবসায়ী সকলেই আছেন। আমরা শুধু পর্যটন মেলাই করি না এই মেলার থেকে উপার্জিত লভ্যাংশ দিয়ে কিভাবে সমাজের মানুষের উপকার করা যায় সেই কথাও ভাবি। আর তা করেও থাকি।

ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ জানালেন- এবার তাদের পর্যটন মেলা বিটিএফ আগামী ১৩, ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পর্যটন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। এবার তাদের এই পর্যটন মেলায় ১০০টিরও বেশি স্টল অংশ নিতে চলেছে। এছাড়াও রাজ্য পর্যটন বোর্ডের বিশেষ স্টল দেখা যাবে। গত ফেব্রুয়ারি মাসে মোট ৯টি রাজ্য বোর্ডের স্টল হয়েছিল। এবার সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পর্যটনপ্রেমী মানুষদের একটাই বার্তা দিতে চাই- আপনারা এই সুযোগ ছাড়বেন না। এখানে কোনও প্রবেশের জন্য কোনও ডিজিটাল রেজস্টেশন করতে হবে না। পয়সা দিয়ে টিকিট কিনতে হবে না। আসবেন। আর প্রবেশ করবেন। যতজন খুশি , যতক্ষন খুশি (নির্ধারিত সময়ের মধ্যে) আপনারা এখানে পর্যটনের আনন্দ নিতে পারেন। “

“তবে চেষ্টা করা হচ্ছে এবার যাতে জম্মু ও কাশ্মীর পর্যটনকে আরও বেশি করে তুলে ধরার। সেই জন্য তাদের স্টল যেমন থাকছে ঠিক তেমনই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে নিয়ে আসার চেষ্টা চলছে। তাকে দিয়েই এবারের পর্যটন মেলার উদ্বোধন করানোর ইচ্ছা আছে। আমরা চাই- মানুষ পর্যটন নিয়ে আরও বেশি করে আগ্রহী হয়ে উঠক। কাশ্মীর স্বাভাবিক হয়ে উঠুক , মানুষ আবার তাদের পছনের গন্তব্যে ভ্রমণ করুক। “ যোগ করেন সমর ঘোষ। (ফাইল ছবি)

Published on: মে ১৬, ২০২৫ at ১২:৫৪


শেয়ার করুন