
Published on: জুন ২৮, ২০২৫ at ০০:০০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ জুন: ভাবুন তো- রেস্তোঁরায় খেতে গিয়েছেন। টেবিলে বসেছেন খেতে। আর সেই টেবিলেই আপনি নিজের পছন্দের খাবার গ্রিল করে অর্থাৎ লোহার শিকের মধ্যে রেখে তা সেঁকে প্লেটে নিয়ে খাচ্ছেন। কেমন হবে বলুন তো! যারা বিদেশে গিয়েছেন বিশেষ করে থাইল্যান্ডে এমনটা তারা দেখেছেন। অভিজ্ঞতাও আছে নিশ্চয়ই। কিন্তু ভারতে তাও আবার আমার আপনার প্রিয় শহর কলকাতায়- উঃ , একটা রোমঞ্চকর ব্যাপার , তাই না। হ্যাঁ, এমনটাই নিয়ে এসেছে বারবেকিউ নেশন- রথযাত্রায় বেহালায় তাদের ১৪নম্বর আউটলেট খুলে। তবে উদ্বোধনী দিনে তারা চমক দিয়েছে কলকাতার কিছু দুঃস্থ শিশুদের রেস্তোঁরায় বসিয়ে খাইয়ে। যা সত্যিই এক অভাবনীয়, সচরাচর যা দেখা যায় না।
কোথায় উদ্বোধন হল, কেমন এই রেস্তোঁরা
ভারতের অন্যতম প্রধান ক্যাজুয়াল ডাইনিং চেন ও ‘লাইভ গ্রিল-অন-দ্য-টেবিল’ ধারণার পথিকৃৎ বারবেকিউ নেশন আজ রথযাত্রার দিনে বেহালার জেমস লং সরণী তে তাদের কলকাতার ১১তম আউটলেট উদ্বোধন করল। স্থানীয় কাউন্সিলার ফিতে কেটে উদ্বোধন করেন। নতুন এই আউটলেটটি ৩৬০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং ৮৮ জন অতিথিকে একসঙ্গে সেবা দেওয়ার ক্ষমতা রাখে। আধুনিক ও আকর্ষণীয় অভ্যন্তর সাজে সজ্জিত এই রেস্তোরাঁ কর্পোরেট লাঞ্চ ও পারিবারিক জমায়েতের জন্য উপযুক্ত স্থান।
স্থানীয় পুরপিতার প্রশংসা
স্থানীয় পুরপিতা বলেন- এধরনের ভারত খ্যাত একটি রেস্তোঁরা বেহাল্র বুকে উদ্বোধন হল এটা খুবি আনন্দের । খাদ্যরসিকদের কাছে এটি খুবই ভাল খবর। সবথেকে উল্লেখযোগ্য দিক হল- এখানকার ম্যানেজমেন্ট যেভাবে স্থানীয় দুঃস্থ শিশুদের নিয়ে এসে এর উদ্বোধন করল তা অত্যন্ত প্রশংসনীয়।
কি বলছেন বারবেকিউ নেশন-এর কর্মকর্তা
এই উপলক্ষে বারবেকিউ নেশন হসপিটালিটি লিমিটেড-এর পূর্বাঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন মুখার্জি বলেন, “বেহালায় আমাদের ১৪তম আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের অতিথিদের স্বাগত জানাতে এবং আমাদের আতিথেয়তা ও উৎকর্ষের স্বাদ দিতে আগ্রহী, যা আমাদের অদ্বিতীয় করে তোলে।”তিনি আরও বলেন- “ বারবিকিউ নেশন হল –এখানে আপনি সব ধরনের খাবারের ধারণা পাবেন। এখানে আমাদের প্রতিটি টেবিলে একতা গ্রিল থাকে যেখানে আমরা ভেজ আর নন-ভেজ স্টার্টার পরিবেশন করি। এরপর মেইন কোর্স থাকে- স্যালাড, ডেজার্ট মানে ফুল কোর্স মিল। এখানে প্রবেশ করার আগে বুঝতে পারবেন আপনার কত পয়সা খ্রচ হবে- এতাই এখানকার বৈশিষ্ট্য। সাধারণ রেস্তোঁরায় গেলে একটা মেনু থাকে। তার পাশে একটা দাম থাকে। আমার কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু তা পারব কিনা তা নিয়ে চিন্তা থাকে। বিল নিয়ে একতা চিন্তা থাকে। অথচ বারবিকিউ তে আসার আগে আপনি বুঝতে পারবেন এখানে আপনার কত তাকা খরচ হবে। এখানে আপনি চারটে চিকেন খান কিংবাদ দুটো চিকেন খান তাতে বিলে কোনও হেরফের হবে না। এখানে আমাদের শেফরা খাবার কাস্টমাইজড করে দেয়। আমাদের লক্ষ্য হল- আমাদের কাস্টমার, কর্মী, সাপ্লায়ার সবাইকে খুশি রাখতে চাই। “
‘লাইভ গ্রিল-অন-দ্য-টেবিল’ এবং বুফে মেনুতে কি কি থাকে
বারবেকিউ নেশনের ‘লাইভ গ্রিল-অন-দ্য-টেবিল’ এবং বুফে মেনুতে নিরামিষ ও আমিষ উভয় ধরনের অসংখ্য পদ পরিবেশন করা হয়। স্টার্টার হিসেবে থাকছে জনপ্রিয় হানি চিলি পাইনঅ্যাপেল, আচারি পনির টিক্কা, ওরিয়েন্টাল মাশরুম, হরিয়ালি পনির টিক্কা, ভাইয়াজির কাবাব, কাজুন স্পাইস পটেটো, ক্রিসপি মসালা কর্ন, চটপাটা তন্দুরি পটেটো, চিজি ব্রকোলি, দই কে শোলে, তন্দুরি চিকেন ট্যাংরি, ওরিয়েন্টাল চিকেন, কাসুন্দি ফিশ, সিক কাবাব, ক্রিসপি চিকেন স্ট্রিপস, ফিশ ফিঙ্গার, সুইট চিলি চিকেন উইংস, টেম্পুরা প্রনস, মালাই চিকেন টিক্কা, চিলি গারলিক প্রনস, এবং আরও অনেক কিছু।
কত রকমের সুপ , এছারা আর কি কি আছে
বিভিন্ন ধরনের সুপ যেমন মানচাও সুপ, লেমন করিয়ান্ডার চিকেন সুপ । মূল খাবারে থাকছে কড়াই পনির, ভেজ মখনওয়ালা, বাসন্তী পুলাও, তড়কা-ই-ডাল মাখনি, আলু গোবি মসালা, স্টিমড রাইস, মালাই কোফতা কারি, ভেজ হাক্কা নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন দম বিরিয়ানি, দম কা মুর্গ, বুররানি মাটন, ফিশ কালিয়া, চিকেন এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইত্যাদি।
সঙ্গে থাকছে নানা ধরনের চাট, সালাদ, ডিপস, পাপড়, চাটনি, রায়তা এবং অসংখ্য মিষ্টান্ন যেমন চকলেট ব্রাউনি, মুগ ডাল হালুয়া, আঙ্গুরি গুলাব জামুন, বেকড মাহি, ফিরনি, চকোলেট পেস্ট্রি, রেড ভেলভেট পেস্ট্রি, ম্যাঙ্গো চিজ কেক, ফ্রুটস কিউব স্টিকস, জিলিপি উইথ রাবড়ি ফ্রুটস কেক, তাজা ফল (তরমুজ / পেঁপে), ৪ ধরনের আইসক্রিম, ৫ ধরনের কুলফি, ইত্যাদি। অতিথিরা চাইলে নিজেদের মতো করে বিভিন্ন কুলফির স্বাদ মিশিয়ে একটি ইউনিক মিক্স তৈরি করতেও পারবেন।
বারবেকিউ নেশন সম্পর্কে সংক্ষেপে:
২০০৬ সালে মুম্বাইয়ে প্রথম আউটলেট চালুর মাধ্যমে বারবিকিউ নেশন ভারতে ‘লাইভ গ্রিল-অন-দ্য-টেবিল’ বা ‘DO IT YOURSELF’( DIY ) খাবারের ধারণা জনপ্রিয় করে তোলে, যেখানে টেবিলেই লাইভ গ্রিলিংয়ের ব্যবস্থা থাকে। আকর্ষণীয় দামে পূর্ণাঙ্গ ডাইনিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই বারবিকিউ নেশন প্রতিষ্ঠিত হয়। ১৯ বছরের যাত্রাপথে এটি দেশের ৮১টিরও বেশি শহরে ও বিদেশে ২০০টিরও বেশি আউটলেট নিয়ে বিস্তৃত হয়েছে। এই সময়ে তারা ইন্টারঅ্যাকটিভ লাইভ কাউন্টার, নানা কুলফির স্বাদ ও ‘বারবেকিউ -ইন-আ-বক্স’ ডেলিভারি পণ্যের মতো নানান উদ্ভাবনী ধারণা এনেছে।





Published on: জুন ২৮, ২০২৫ at ০০:০০



