গ্লোবাল ট্রাভেল মার্ট ভারত সরকারের পর্যটন মন্ত্রক সমর্থন করেছে- আরডি প্রণব প্রকাশ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৬, ২০২৫ at ১৮:৩১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ জুলাই : পুজোর আগে একেবারে শেষ পর্যায়ে কলকাতায় সবেচ্যে বড় মাপের পর্যটন উৎসবের আয়জন করল ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা তোয়া। যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল ট্রাভেল মার্ট-জিটিএম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এই ট্রাভেল মার্টের উদ্বোধন করেন। তিনি বলেন- তোয়া’র আয়োজিত গ্লোবাল ট্রাভেল মার্ট ভারত সরকারের পর্যটন মন্ত্রক সমর্থন করেছে। এই ট্রাভেল মার্ট শুরু হয়েছে ১৫ জুলাই। শেষ হবে আগামী ১৭ জুলাই। এখানে ৭০টি বেশি এক্সিবিটর অংশ নিয়েছে। এদিন প্রদীপ জ্বালিয়ে জিটিম-এর শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আরডি প্রণব প্রকাশ, বিশিষ্ট নৃত্য শিল্পী অমিতা দত্ত, তোয়া’র প্রেসিডেন্ট মদন আগরওয়াল, সেক্রেটারি বিতান চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি কমল কিশোর গুপ্ত।

ভারত সরকারের পর্যটন মন্ত্রকের পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ বলেন- “ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা তোয়া’র দ্বারা আয়োজিত এই পর্যটন মেলা ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় সমর্থন করেছে। আমরা এখানে ভারতের পর্যটন মন্ত্রণালয় থেকে প্যাভেলিয়ন দিয়েছি। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাভেল ব্যবসায়ীরা এখানে গ্লোবাল ট্রাভেল মার্ট-এ এসেছেন। এখানে ভারতের পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত –এর প্রয়াস – এধরনের অনুষ্ঠানে পর্যটন মন্ত্রণালয় তাদের ভূমিকা পালন করুক। সেই দিকে লক্ষ্য রেখে আমরা এখানে অংশ নিয়েছি। আমি এটা জেনে খুশি যে যারা পর্যটনের ক্ষেত্রে কাজ করছে সেই সব ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটরদের এই মার্টে অংশ গ্রহণ খুবই ভাল। “

“দুর্গা পুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে। এটা ভারতের কালচারাল ইভেন্টের তালিকায় খুবই ঐতিহ্যশালী।এটা আমাদের কাছে খুবই গর্বের। সারা বিশ্বের মধ্যে এটি স্থান পেয়েছে। পর্যটন মন্ত্রণালয় সকলের কাছে আবেদন করছে যে এই বছর আরও বেশি করে মানুষজন শারোদৎসবে শামিল হন।“

“গত দুই মাসে কলকাতায় একাধিক পর্যটন মেলা হল, এ প্রসঙ্গে রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ বলেন-“দেখুন এটা খুবই ভাল যে তা সে ট্যুরিজম মার্ট হোক কিংবা ট্যুরিজম ফেয়ার , পর্যটন নিয়ে কিছু কর্মসূচি হোক আর সেখানে মানুষ সমবেত হোক সেটা ভাল। প্রত্যেক ট্যুরিজম মার্ট-এ আলাদা আলাদা বক্তব্য থাকে।  ট্যুর ফেস্টিভ্যাল হয় সেখানে মানুষকে নিয়ে যাওয়া হয়। ট্রাভেল মার্ট হয় সেখানে বিজনেস ট্যুর কিংবা ব্যবসার কথা হয়। কিছু ট্রাভেল মার্ট-এ মিটিং, ইনসেনটিভ, কনসেন্ট এক্সিবিশন-এ বেশি ফোকাস করা হয় । তাই প্রতি বছরে প্রত্যেক ট্রাভেল মার্ট-এ একটা আলাদা স্থান হয়। “

ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট প্রশান্ত মাঝি বলেন- “এ ধরনের যে মেলাগুলি হয় তারও কিন্তু প্রয়োজনীয়তা আছে। এমন অনেকে আছেন যারা ভ্রমণের বিষয়ে প্রস্তুতি নিয়ে উঠতে পারেননি। শেষ বেলায় এখানে আসছেন। ট্রাভেল এজেন্ট রয়েছে। ভারতের পর্যটন মন্ত্রক রয়েছে। তাদের কাছে থেকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। এখানে এলে আমরা যেটা বলি যে ফেসবুকের মাধ্যমে বুকিং করা সেই জায়গাটা এড়ানো যাবে। এখানে ট্রাভেল এজেন্ট , হোটেলিয়ার্স রয়েছে তাদের কাছ থেকে সরাসরি কাজটা করতে পারবে। আমি আশা করব, তোয়া’র এই ইভেন্ট সফল হবে।“

এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন বা এটা’র চেয়ারম্যান (পূর্ব ভারত), কৌশিক ব্যানার্জি বলেন- “এই ধরনের যে ইভেন্ট তোয়া আয়োজন করেছে গ্লোবাল ট্রাভেল মার্ট এটা খুবই ভাল উদ্যোগ। যত এধরনে ইভেন্ট বেশি হবে তত আমাদের জন্য ভাল। এখানে এসে অন্য রাজ্য থেকে আসা এক্সিবিটরদের সাথে দেখা হবে। আমরা তাদের কাছে নতু নতুন প্রোডাক্ট জানতে পারছি। নতুন নতুন কোম্পানির সাথে আলাপ হচ্ছে। আমরা চেষ্টা করব, আগামিদিনে আরও ভাল্ভাবে ওনাদের সাথে যাতে কাজ করা যায়। আমরা সবসময় কোলাবরেশনে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য একটাই- ট্রাভেলকে উন্নত করা। ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়া। সেইজন্য এখানে আসা। মদনদার তত্ত্বাবধানে যে এর আয়োজন হয়েছে তার জন্য এটা’র তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি।“

ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা টোয়া’র প্রেসিডেন্ট মদন আগরওয়াল বলেন- “ ট্যু্রিজম প্রমোশনটাই আমাদের মূল উদ্দেশ্য। ভাল্ভাবে যেন ট্যুরিজম ডেভেলপমেন্ট হয়। এজেন্টদের বলা হয়েছে তারা যেন ভালোভাবে পরিষেবা দেয়। এই ব্যাপারে আমরা খুবই সচেতন। যারা ভালোভাবে কাজ করে তাদের আমরা স্টল দিয়ে থাকি। আর চেষ্টা করি যারা একেবারে গ্রাস্রুট লেভেলে কাজ করে যাদের বাজেট কম হোটেলের রেট কম তাদের আমরা বিশেষ ছাড় দি। অনেকভাবে চেষ্টা করি যাতে ওরা কাজ করতে পারে। সারা ভারত থেকে এখানে ট্রাভেল এজেন্টরা এসছেন। হোটেলিয়ার্স আছে তাদের সাহায্য করার চেষ্টা করছি।“

তোয়া’র জয়েন্ট সেক্রেটারি কমল কিশোর গুপ্ত বলেন- “যারা ভ্রমণপিপাসু যারা ঘুরতে ভালোবাসেন তাদের আমরা আহ্বান জানাচ্ছি তারা এখানে আসুন। ভিজিট করুন। এখানে স্থানীয় ট্রাভেল এজেন্ট যেমন আছে তেমনই বাইরের ট্রাভেল এজেন্টও আছে। হোটেলিয়ার্সও আছে। বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে। অন্যান্যবার শুক্র, শনি, রবিবার অনুষ্ঠিত হয়ে থাকে। এবার তার ব্যতিক্রম ঘটেছে। সেই প্রসঙ্গে কমলবাবু বলেন- “এটা অফিস পাড়া সেই দিকে লক্ষ্য রেখেই এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ফেলা হয়েছে। তবে প্রথমে আমাদের ঠিক ছিল এই মাসের ৪,৫ ও ৬ জুলাই হবে। কিন্তু সেই সময় সরকারের পক্ষ থেকে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের জন্য নিয়ে নেওয়া হয়েছিল। সেটাও একটা কারণ।“

“এখানে বিনামূল্যে মানুষ প্রবেশ করতে পারবেন।কোনও পয়সা দিয়ে টিকিট কাটার ব্যাপার নেই। তাছাড়া আমাদের এই মার্টে এলে প্রতি ঘণ্টায় থাকছে লটারির মাধ্যমে আকর্ষণীয় পু্রস্কার জেতার সুযোগ। তাই আর দেরী না করে আমি বলব সকলেই চলে আসুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।“ যোগ করেন কমল কিশোর গুপ্ত।

এদিনের গ্লোবাল ট্রাভেল মার্টে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী অমিতা দত্তের গ্রুপের নৃত্যানুষ্ঠান। যেখানে অংশ নিয়েছিলেন পম্পা পাল, পম্পা রায় বিশ্বাস, শর্মিষ্ঠা চক্রবর্তী, শ্রবণা চট্টোপাধ্যায়, স্বর্ণালী ভৌমিক, মঞ্জিপা রায়।

এদিনের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করাথয় ট্যাব-এর প্রেসিডেন্ট প্রশান্ত মাঝি ও এটা’র চেয়ারম্যান (পূর্ব ভারত) কৌশিক ব্যানার্জিকে।

Published on: জুলা ১৬, ২০২৫ at ১৮:৩১


শেয়ার করুন