বাঘ সিংহ সহ আরও প্রাণী আনা হল আলিপুর চিড়িয়াখানায়

দেশ বন্যপ্রাণ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

Published on: আগ ২৯, ২০২৪ at ২১:৩৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ আগস্ট: পূর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী গতকাল ২৮ আগস্ট আলিপুর চিড়িয়াখানায় এক জোড়া সিংহ , একটি বাঘ সহ একাধিক প্রাণী নিয়ে আসা হয়েছে ওড়িশার নন্দনকানন জুওলজিক্যাল গার্ডেন থেকে। কড়া সুরক্ষা বলয়ের মধ্যেই প্রাণীগুলিকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানার ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত জানিয়েছেন, প্রাণীগুলিকে সুস্থ ও সুরক্ষিত আছে।

আলিপুর জুওলজিক্যাল গার্ডেনের ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত জানিয়েছেন, পশু বিনিময় কর্মসূচির অনুযায়ী সারা বছর ধরেই দেশের নানা প্রান্ত থেকে নানা ধরনের পশু-পাখি নিয়ে আসা হয়। গতকাল আমাদের আলিপুর চিড়িয়াখানায় ওড়িশার নন্দনকানন থেকে বেশ কিছু পশু নিয়ে আসা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- এক জোড়া সিংহ, একটি মহিলা বাঘ, দু’টি মহিলা হিমালয় ব্ল্যাক বিয়ার এবং দু’জোড়া ইঁদুর হরিণ। বিনিময়ে আলিপুর চিড়িয়াখানা ভিনিগুয়ানা, কিছু ওয়াটার মনিটার লিজার্ড, কোনবিল দেওয়া হয়েছে নন্দনকানন জুওলজিক্যাল গার্ডেনকে।

এই পশু বিনিময় কর্মসূচি হয় মূলতঃ সেন্ট্রাল জু অথোরিটি ও চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন-এর অনুমতি সাপেক্ষে। মূলতঃ দুই রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মিললেই হয়ে থাকে এই পশু বিনিময় কর্মসূচি। তবে যে প্রাণিগুলি নিয়ে আসা হয়েছে ওড়িশার নন্দনকানন থেকে তাদের আর কয়েকটা দিন বাদে দর্শকদের প্রদর্শনের জন্য আনা হবে। দিঙ্ঘ দু’টিকে যথারীতি ঐটিহাসিক বর্ধমান হাউসের ঘেরাটোপেই রাখার ব্যবস্থা করা হয়েছে।

তবে, এই প্রাণীগুলির আগমনে আলিপুর চিড়িয়াখানা আরও সমৃদ্ধ হল বলা যেতেই পারে। চিড়িয়াখানার বর্তমান ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্তএর উপস্থিতিতে এই বছর বেশ কিছু প্রাণী এসেছে। এবছর এখনও পর্যন্ত যে প্রাণীঊগুলি নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়, তা নিচে উল্লেখ করা হল-

গত ৪ মার্চ ২০২৪ এ আলিপুর চিড়িয়াখানায় নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে নিয়ে আসা হয় এক জোড়া পুরুষ ও স্ত্রী বাঘ।  আনা হয় একটি মালয়ান তাপির।

২৫ এপ্রিল ২০২৪ এ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হুও অলিজিক্যাল গার্ডেন থেকে পশু বিনিময়ের কর্মসূচি অনুযায়ী নিয়ে আসা হয়েছিল একটি সাদা রঙের বেঙ্গল টাইগার, এক জোড়া রিং লেজযুক্ত লেমুর, ধূসর নেকড়ে, ডোরাকাটা হায়েনা, কালো রাজহাঁস এবং 5টি বন্য কুকুর এবং 3টি হগ হরিণ।

৩০ এপ্রিল ২০২৪ এ নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে একটি কিং কোবরাকে নিয়ে আসা হয়। আগামিদিনে এমন আরও অনেক প্রাণী নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত।

Published on: আগ ২৯, ২০২৪ at ২১:৩৫


শেয়ার করুন