রেলপথেই মিলবে এবার চার ধাম যাত্রার সুযোগ- মোদি সরকারের উদ্যোগে কাজ শুরু করছে ভারতীয় রেল

Main দেশ ধর্ম ভ্রমণ রেল
শেয়ার করুন

  • এই চার ধাম যাত্রা পথে মোট ৩২৭ কিলোমিটার রেললাইন পাতা হবে।
  • আসন্ন রেল লাইনটি যাবে দেরাদুন হয়ে পৌড়ি, দেহরি গাড়য়াল, চামৌলি, রুদ্রপ্রয়াগ হয়ে উত্তরকাশি পর্যন্ত।
  • এরপর একটি লাইন যুক্ত করা হবে গঙ্গোত্রীর সঙ্গে যমুনোত্রীকে এবং অপরটি যুক্ত হবে বদ্রীনাথের সঙ্গে কেদারনাথের মধ্যে।

Published on: আগ ২৪, ২০২০ @ ১৯:২২

এসপিটি নিউজঃ উত্তরাখণ্ডের চার ধাম যাত্রা করা হিন্দু তীর্থযাত্রীদের কষ্টদায়ক-কঠিন যাত্রার দিন শেষ হতে চলেছে। মোদি সরকার তাদের জন্য এবার পাহাড়ি দুর্গম পথে রেল সংযোগ ঘটাতে চলেছেঙ্গার তার জন্য ভারতীয় রেল এক মস্ত বড় প্রকল্প হাতে নিয়েছে। যেখানে চার ধাম যমুনোত্রী-গঙ্গোত্রী-বদ্রীনাথ-কেদারনাথ-এর সঙ্গে রেল সংযোগ হতে চলেছে। এই কাজ সম্পূর্ণ হলে তীর্থযাত্রীরা নিরাপদে সহজেই পৌঁছে যাবে চার ধামে। রেলমন্ত্রী পীযুশ গোয়েল একটি ভিডিও ট্যুইট করে এখবর জানিয়েছেন।

মোদি সরকার নিয়ে এল সুখবর

ভ্রমণ পিপাসু মানুষ থেকে তীর্থযাত্রীদের জন্য সুখবর নিয়ে এল মোদি সরকার। এতদিন যেভাবে কষ্ট করে পৌঁছতে হত চার ধাম আগামিদিনে তার থেকে মুক্তি পেতে চলেছেন হিন্দু তীর্থযাত্রীরা। দুর্গম এই পাহাড়ি পথে তাদের আর হাতে সময় নিয়ে ঘণ্টার পর ঘোণ্টা যাত্রা করে যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ, কেদারনাথে পৌঁছতে হবে না। রেল্পথেই তারা আগের চেয়ে কম সময়ে নিরাপদে সুরক্ষিত ভাবেই সহজেই পৌঁছে যাবেন তাদের প্রিয় তীর্থ ক্ষেত্রে। দর্শন করতে পারবেন চার ধাম।

রেলমন্ত্রীর ভিডিও ট্যুইট

যে ভিডিওটি রেলমন্ত্রী ট্যুইট করেছেন তা থেকে জানা গিয়েছে, চার ধাম যমুনোত্রী, গঙ্গোত্রী,বদ্রীনাথ,কেদারনাথের সঙ্গে রেলপথের সংযোগ করা হবে। এজন্য এই পথে একাধিক সুড়ঙ্গ করা হবে।যার মধ্যে দিয়ে রেল পথ যাবে। দুর্গম এই পাহাড়ি পথে রেলপথ হলে যাত্রীদের যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হবে। ভারতীয় রেল এই প্রকল্পে কাজ শুরু করে দিয়েছে।

কোথা দিয়ে যাবে এই রেলপথ

ভিডিওটির সূত্র অনুযায়ী, এই চার ধাম যাত্রা পথে মোট ৩২৭ কিলোমিটার রেললাইন পাতা হবে। আসন্ন রেল লাইনটি যাবে দেরাদুন হয়ে পৌড়ি, দেহরি গাড়য়াল, চামৌলি, রুদ্রপ্রয়াগ হয়ে উত্তরকাশি পর্যন্ত। এরপর একটি লাইন যুক্ত করা হবে গঙ্গোত্রীর সঙ্গে যমুনোত্রীকে এবং অপরটি যুক্ত হবে বদ্রীনাথের সঙ্গে কেদারনাথের মধ্যে। যা সত্যিই এক অভাবনীয় কাজ হবে। ভারতীয় রেল কবে নাগাদ এই প্রকল্প শেষ করবে কিংবা এই প্রকল্পে কত টাকা ব্যয় হবে তা অবশ্য ভিডিওটিতে উল্লেখ করা হয়নি।

Published on: আগ ২৪, ২০২০ @ ১৯:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 − 18 =