ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে কম পক্ষে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৮৪, চলছে উদ্ধারকাজ

Main আবহাওয়া বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৯, ২০১৮ @ ২৩:৫৬

এসপিটি নিউজ ডেস্কঃ শুক্রবার রাতের ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েশিতে সুনামি, কম্পনে বিশাল সংখ্যক মানুষের সলিল সমাধি হয়েছে। মৃতের সংখ্যা ৩৮৪ ছাড়াতে চলেছে। একশোজনের অবস্থা আশংকাজনক।

ন্যাশনাল ডিজাস্টার্স মিটিগেশন এজেন্সি ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোবকে জানিয়েছে, শনিবার ইন্দোনেশিয়ার পালু ও ডোঙ্গালা উপকূলের বসতিপূর্ণ এলাকায় সুনামির উচ্চতা ছিল ৩ মিটার। যা কম পক্ষে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৭.৪ কম্পনের পরেই সুনামির সতর্কতা দেখা দেয়। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার, ডোঙ্গালার উত্তর দিকে ২৬ কিমি এলাকা জুড়ে প্রসারিত হয়েছিল। এর সতর্কতা ছড়িয়ে পড়েছিল ৪০মিনিট পর।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কমপক্ষে ৫৪০জন লোক আহত হয়েছেন। নিখোঁজ আছেন ২৯জন। একশোটিরও বেশি বাড়ি, হোটেল, হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২,৫০০ মিটার দীর্ঘ রানওয়ের ৫০০মিটারে ফাটল দেখা দিয়েছে। এয়ার নেভিগেশন ইন্দোনেশিয়া এক বার্তায় শুক্রবার জানিয়ে দেয় যে শ্নিবার স্নধে সাড়ে সাতটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

Published on: সেপ্টে ২৯, ২০১৮ @ ২৩:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =