
-
মোদি বললেন- “আমাকে যেহারে গালি দিচ্ছে, নির্বাচন কমিশনের উপর ক্ষোভ দেখাচ্ছে তাতে বেশ বোঝা যাচ্ছে দিদি ভয় পেয়েছেন।”
-
“দিদি সেইসব মানুষদের সঙ্গে আছে যারা ভারতের দু’জন প্রধানমন্ত্রী চায়।”
-
“আপনারা এখানে যত বেশি মোদি-মোদি করছেন, ততই স্পিডব্রেকার দিদির ঘুম ছুটে যাচ্ছে।”
-
“আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলা এখন দিদির বাধন থেকে মুক্ত হতে চাইছে।”

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ২০:০২
এসপিটি নিউজ, কোচবিহার, ৭ এপ্রিলঃ কোচবিহারের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আক্রমনের নিশানা বানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন যদি আপনারা ভুল দেখতে চান তাহলে দিদিকে দেখতে পারেন। নির্বাচন কমিশনের কাজকর্ম দেখে দিদি ভয় পেয়েছেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলা এখন দিদির বাধন থেকে মুক্ত হতে চাইছে।
“মোদি-মোদি আওয়াজে স্পিডব্রেকার দিদির ঘুম ছুটে গেছে”
1) মমতাকে আক্রমণ করে মোদি বলেন- “আপনারা এখানে যত বেশি মোদি-মোদি করছেন, ততই স্পিডব্রেকার দিদির ঘুম ছুটে যাচ্ছে। দিদি নিশ্চিন্তে ঘুমোতে পর্যন্ত পারছেন না এবং নির্বাচন কমিশনের উপর ততই ক্ষোভে ফেটে পড়ছেন। মাটি থেকে পিছলে যাওয়া কেমন হতে পারে, সেটা দিদির রাগ আর তার ভুল দেখলেই বুঝতে পারবেন। আজকাল আমাকে যেহারে গালি দেওয়া শুরু করেছে, নির্বাচন কমিশনের উপর যেভাবে ক্ষোভ পোষণ করছে, তাতে বেশ বোঝা যাচ্ছে যে দিদি কতটা ভয় পেয়েছেন।”
মোদি স্মরণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে
2) দিদি দিনরাত খালি একই কথা বলে চলেছে- “মোদি হঠাও-মোদি হঠাও। ভোটের রাজনীতির জন্য দিদি মা (ভারত)কে ভুলে গিয়ে দেশকে যারা ভাগ করেছে তাদের সাথে হাত মিলিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষদের তিনি গুন্ডাদের হাতে সঁপে দিয়ে তাদের আরও বেশি করে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। দিদি সেইসব মানুষদের সঙ্গে আছে যারা ভারতের দু’জন প্রধানমন্ত্রী চায়। একজন সপুত্র যিনি একজন প্রধানমন্ত্রী, এক পতাকা এবং এক আইনের জন্য নিজেকে বলিদান দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলার ভূমিপুত্র ছিলেন।”
“দিদির আসল চেহারা সামনে আনা জরুরী”
3) মোদি বলেন- “পশ্চিমবঙ্গে কম্যিউনিস্ট শাসনের পর এভাবে সরকার চানিয়ে যাবে সেতা কেউ বুঝতে পারেনি। মা সারদাকে সারা দেশ পুজো করে, তাঁর কাছে আমি জ্ঞান, সমৃদ্ধি প্রার্থণা করি। কিন্তু এরা বাংলাকে সারদা কেলেঙ্কারির মাধ্যমে বদনাম করে দিল। কেন, দিদি কি আপনাদের জানিয়েছেন যে এখানে সপ্তম বেতন কমিশন চালু করতে পারেননি? কেন, দিদি কি আপনাদের জানিয়েছেন পরীক্ষায় পাশ করার পরেও হাজারো যুবক-যুবতীর চাকরির পথে ব্রেক লাগিয়ে দিলেন? দিদির আসল চেহারা সারা বিশ্বের সামনে নিয়ে আসা জরুরি। এই ভূমি এতটাই সমৃদ্ধশালী কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এখানকার গৌরব এবং এখানকার নাগরিকদের জীবনকে শেষ করে ফেলা হচ্ছে।”
Published on: এপ্রি ৭, ২০১৯ @ ২০:০২



