কালীমন্দির থেকে লোপাট প্রায় ১৫ ভরি সোনার গয়ানা

Main ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৬, ২০১৮ @ ২২:৫৩

এসপিটি নিউজ, ঝাড়গ্রামে, ৬অক্টোবরঃ রাতে কালীমন্দির প্রহরাহীন থাকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা মন্দিরের লোহার গেট ভেঙে অনায়াসে প্রায় ১৫ ভরি সোনার গয়না সহ আনুমানিক ৫ লক্ষ টাকার সম্পত্তি লুঠ করে পালাল। পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত এই কালীমন্দিরে ঘটনাটি ঘটেছে।

শুক্রবার রাতে মন্দিরে লোহার গেট ভেঙে ১০ থেকে ১৫ ভরি সোনার অলংকার, রুপোর মুকুট, রুপোর মালা ও আলমারিতে রাখা মায়ের গয়না সবমিলিয়ে আনুমানিক ৫ লক্ষ টাকার সম্পত্তি লুঠের ঘটয়া হতবাক এলাকাবাসী। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চুরি যাওয়া মায়ের সমস্ত অলংকারের তালিকা তুলে দেন মন্দির কতৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত করে দেখবার আশ্বাস দিয়েছে। এই ঘটনা অন্তর্ঘাত কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Published on: অক্টো ৬, ২০১৮ @ ২২:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 83 = 90