
ভিয়েতনামের ট্রাভেল এজেন্সি এভিএস-এর সঙ্গে বানিজ্যিক চুক্তি হল এআর-ইএস ট্রাভেলস, আল্পস ট্রাভেলস এবং যাত্রী ট্রাভেলস-এর

Published on: ফেব্রু ৪, ২০২৫ at ০১:৩১
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ৪ ফেব্রুয়ারি : ভারতীয় পর্যটকদের কাছে এখন ভিয়েতনাম খুবই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। বিশেষ করে গত বছর ২০২৪ সালে যেভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ, ব্রিটেন ভ্রমণের জন্য ভারতীয়দের সবচেয়ে বেশি ভিসা বাতিল হয়েছে তাতে ভারতীয়দের কাছে এখন ভিয়েতনাম ভ্রমণ আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে সম্প্রতি ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র কনভেনশন হয়ে গেল ভিয়েতনামে। তাতে ছোট্ট ও সুন্দর এই দেশটি সম্পর্কে আরও আগ্রহ তৈরি হয়েছে। তারই ফলশ্রুতিতে গত ২৮ জানুয়ারি কলকাতায় তিন ট্রাভেল কোম্পানি এআর-ইএস ট্রাভেল কোম্পানি, আল্পস ট্রাভেলস এবং যাত্রী ট্রাভেলস-এর সঙ্গে মউ সাক্ষর হয়ে গেল।
এই বাণিজ্যিক চুক্তির সময় এআর-ইএস-এর কর্ণধার অনিল পাঞ্জাবি, আল্পস ট্রাভেলস-এর অভিজিৎ ধর এবং যাত্রী ট্রাভেলস-এর অনিতা গুপ্ত উপস্থিত ছিলেন। ভিয়ে্তনাম সরকার অনুমোদিত ট্রাভেল কোম্পানি অল ভিয়েতনাম সেনসেস এর কো-ফাউন্ডার স্টিভেন সিয়াও কলকাতায় উপস্থিত থেকে এই চুক্তি বাস্তবায়ন করেন। তিনি আশাবাদী, এই তিন কোম্পানির যৌথ প্রয়াসে এবার ২০২৫ সালে ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কলকাতা তথা পশ্চিমবঙ্গ এমনকি গোটা পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকে ভিয়েতনামে ভারতীয় পর্যটক আরও বেশি যাবে।
এআর-ইএস ট্রাভেলস-এর কর্ণধার অনিল পাঞ্জাবি সংবাদ প্রভাকর টাইমস-কে একান্ত সাক্ষাতকারে এই খবর জানিয়ে বলেন- “টাফি প্রতি বছর বিশ্বের নানা দেশে কনভেনশনের আয়োজন করে থাকে। সেখানকার সেই জায়গা এমনকি তাদের একাধিক জায়গার পর্যটন কেন্দ্রের প্রচার করে থাকে। এবার সেই কনভেনশন হয়েছিল ভিয়েতনাম। আমরা সকলেই টাফির সদস্য হিসাবে ভিয়েতনামের সরকার অনুমোদিত এভিএস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে গর্বিত। কলকাতা থেকে এখন ট্রাভেল এজেন্সি ভিয়ে্তনাম যাত্রার ব্যবস্থা করছে। সেক্ষেত্রে কলকাতার এই তিন কোম্পানির সঙ্গে ভিয়েতনামের কোনও এক কোম্পানির বাণিজ্যিক চুক্তি হয়ে যাওয়ার ফলে কলকাতার পর্যটকদের কাছে ভিয়েত্নাম ভ্রমণ এখন আরও সহজ ও আরও সস্তায় হবে বলে আশা করা যায়।
ইতিমধ্যে এবছরের শুরু থেকেই ভারতীয়দের মধ্যে ভিয়েতনাম ভ্রমণের প্রবণতা বেড়ে গিয়েছে। ইউরোপ আর ব্রিটেন, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীদের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে, যা ইদানীংকালে সবচাইতে বেশি। এই পরিস্থিতিতে ভারতীয়রা তাই এখন পর্যটনের জন্য বেছে নিয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা।
২০২৪ সালে ভিয়েতনামে ভারতীয় পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে। ভারত থেকে ৫,০১, ৪২৭জন পর্যটক গত বছর ভিয়েতনাম ভ্রমণ করেছেন, যা প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতের আগে রয়েছে দক্ষিণ কোরিয়া। এই দেশটি থেকে গত বছর ভিয়েতনামে ভ্রমণ করেছে ৪.৫৭ মিলিয়ন পর্যটক। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, পর্যটকের সংখ্যা ৩.৭৪ মিলিয়ন। এছাড়াও আছে তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। মনে করা হচ্ছে ভিয়েতনামে ভ্রমণকারী সবচেয়ে পর্যটকের দেশের নাম হিসাবে ভারত নিজেকে তুলে ধরতে সফল, হবে। ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটররা এবছর সেই চেষতাই করতে চলেছে। আর সেই কাজে এক ধাপ এগিয়ে রইল কলকাতার এই তিন কোম্পানি- এআর-ইএস, আল্পস ট্রাভেলস এবং যাত্রী ট্রাভেলস।।
ভিয়েতনাম নামটি দুটি শব্দ থেকে এসেছে। “ভিয়েত” এবং “নাম”। “ভিয়েত” শন্দটি হান চীনা শব্দ থেকে এসেছে যার অর্থ “দূরবর্তী”। “নাম” শব্দটি আর একটি হান চীনা শব্দ যার অর্থ “দক্ষিণ”। সুতরাং, ভিয়েতনামের অর্থ হল “দক্ষিণের দূরবর্তী অঞ্চল”।
এই নামটি সম্ভবত দেশটির ভৌগলিক অবস্থানের কারণে দেওয়া হয়েছে। ভিয়েতনাম চীনের দক্ষিণে অবস্থিত এবং ঐতিহাসিকভাবে চীনের প্রভাবের অধীনে ছিল। নামটি দেশটির পরিচয় এবং অঈতিহ্যের প্রতিফলন।
ভিয়েতনামের কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নিচে উল্লেখ করা হলো:
১. হা লং বে (Ha Long Bay): এটি ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে অন্যতম। এর প্রধান আকর্ষণ হলো সমুদ্রের মাঝে ছোট ছোট চুনাপাথরের দ্বীপ এবং এর সাথে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে নৌকা ভ্রমণ এবং কায়াকিংয়ের মতো কার্যকলাপ করতে পারেন।
২. হো চি মিন সিটি (Ho Chi Minh City): এটি ভিয়েতনামের বৃহত্তম শহর। এখানে আপনি পুরাতন ফরাসি স্থাপত্য, ঐতিহাসিক জাদুঘর এবং স্থানীয় বাজার দেখতে পাবেন। এই শহরে জীবনের গতি অনেক দ্রুত এবং এটি আধুনিক ভিয়েতনামের প্রতীক।
৩. হ্যানয় (Hanoi): এটি ভিয়েতনামের রাজধানী এবং দেশটির সাংস্কৃতিক কেন্দ্র। এখানে আপনি অনেক ঐতিহাসিক মন্দির, হ্রদ এবং পার্ক খুঁজে পাবেন। হ্যানয়ের পুরাতন শহর তার ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিখ্যাত।
৪. সাপা (Sapa): এটি উত্তর ভিয়েতনামের একটি পাহাড়ি অঞ্চল। এখানে আপনি ধানক্ষেত, পর্বত এবং স্থানীয় আদিবাসীদের গ্রাম দেখতে পাবেন। ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য এটি একটি চমৎকার জায়গা।
৫. হোই অ্যান (Hoi An): এটি একটি প্রাচীন শহর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে আপনি পুরাতন বাড়িঘর, রঙিন লণ্ঠন এবং সুন্দর সৈকত দেখতে পাবেন। এটি কেনাকাটা এবং স্থানীয় খাবার চেখে দেখার জন্য সেরা জায়গা।
৬. না ট্রাং (Nha Trang): এটি ভিয়েতনামের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত শহর। এখানে আপনি পরিষ্কার জল, সাদা বালি এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ পাবেন। এটি বিশ্রাম এবং বিনোদনের জন্য একটি আদর্শ জায়গা।
এছাড়াও, আপনি মেকং ডেল্টা, হুয়ে এবং দা লাতের মতো স্থানগুলোও ভ্রমণ করতে পারেন। প্রতিটি স্থানের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং এটি আপনার ভিয়েতনাম ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
Published on: ফেব্রু ৪, ২০২৫ at ০১:৩১



