‘দানা’র জন্য শিয়ালদা ডিভিশনে ১৯০টি ট্রেন বাতিল

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

২৪ অক্টোবর রাত আটটা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল

Published on: অক্টো ২৪, ২০২৪ at ১২:১৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ অক্টোবর :  ঘূর্ণিঝড় ‘দানা’ র জন্য শিয়ালদা ডিভিশনে মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে কিছু লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে। পাশাপাশি আজ ২৪ অক্টোবর রাত আটটা থেকে আগামিকাল ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত কিছু নির্দির্ষ্ট শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে – “শিয়ালদা ডিভিশনে কিছু লোকাল ট্রেনে পরিবর্তন আমরা আনছি। আপনাদের নিরাপত্তার কথা ভেবে। আমরা চাইছি না, ট্যরাকের মধ্যে কোনও ট্রেন মুভমেন্ট হোক। যখন এই ‘দানা’ সাইক্লোন এসে পড়ার সম্ভাবনা থাকছে। এ জন্য শুধু মাত্র কিছু ট্রেনকে সীমাবদ্ধ করছি। কিছু শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখছি। এমন নয় শিয়ালদায় পুরো ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে, এ কথা ঠিক নয়। শিয়ালদায় কিছু কিছু শাখায় ট্রেন চলাচল রাত আটটা থেকে পরীর দিন অর্থাৎ ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখছি।“

যে সব ট্রেন বন্ধ থাকছে তা হল-

  • শিয়ালদা-নামখানা ট্রেনটি সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাস্ট ছেড়ে যাবে,
  • শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ছেড়ে যাবে
  • শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল সন্ধ্যা ৭টা বেজে ৪৫ মিনিটে ছেড়ে যাবে
  • শিয়ালদা-ক্যানিং লাস্ট ট্রেন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ছেড়ে যাবে
  • শিয়ালদা-বারুইপুর শেষ ট্রেন রাত আটটায়
  • শিয়ালদা-বজবজ শেষ ট্রেন রাত আটটায়
  • শিয়ালদা-সোনারপুর শেষ ট্রেন সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে
  • শিয়ালদা-হাসনাবাদ সবচেয়ে উল্লেখযোগ্য ট্রেন সাইক্লোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাকে আমরা ভেবেছে সেটা হল হাসনাবাদ। সেখানে যাওয়ার শেষ ট্রেন শিয়ালদা থেকে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে ছেড়ে যাবে।

এগুলি ছাড়া বাকি নৈহা্টি, বনগাঁ শাখার ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক থাকছে।  এখানে যেমনভাবে ট্রেন চলে সেভাবেই চলবে। এখানে কোনও পরিবর্তন হচ্ছে না। বাতিল হচ্ছে না। নৈহাটি, কল্যাণী, রানাঘাট শাখা সহ অন্যান্য শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকছে। পাশাপাশি,

  • নামখানা থেকে শিয়ালাদা আসার শেষ ট্রেন ৫টা বেজে ৩৫ মিনিটে
  • লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালাদা আসার শেষ ট্রেন হবে সন্ধ্যা ৬টা বেজে ৪০ মিনিতে।
  •  ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা আসার শেষ ট্রেন হচ্ছে ৬টা বেজে ৩২ মিনিটে
  •  ক্যানিং থেকে শিয়ালদা আসার শেষ ট্রেন সন্ধ্যা ৬টা নেজে ৪৫ মিনিটে। তারপর ক্যানিং থেকে কোনও ট্রেনই আসবে না।
  • বারুইপুর থেকে শিয়ালদা শেষ ট্রেন আসবে রাত ৮টা বেজে ২৫ মিনিটে
  • বজবজ থেকে শিয়ালদা আসার শেষ ট্রেন রাত ৮টা বেজে ৫৩ মিনিটে
  • সোনারপুর থেকে শিয়ালদা আসার শেষ ট্রেন সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে
  • হাসনাবাদ থেকে শিয়ালদা আসার ট্রেন সন্ধ্যা ৬টা বেজে ৫৫ মিনিটে।

“এই সময়সীমা ২৪ অক্টোবর রাতের জন্য প্রযোজ্য এবং এটি বন্ধ থাকবে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত। শুধুমাত্র দানার কথা মাথায় রেখে। সব মিলিয়ে ১৯০টি ট্রেন শিয়ালদা ডিভিশনে ২৪ তারিখ রাত আটটা থেকে ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত বাতিল থাকছে। “

Published on: অক্টো ২৪, ২০২৪ at ১২:১৫


শেয়ার করুন