
Published on: আগ ৩১, ২০২৪ at ০১:০১
এসপিটি নিউজম, কলকাতা, ৩০ আগস্ট:
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকান্ডের পর সারা দেশজুড়ে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। মানুষ। দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই দাবি। ইতিমধ্যেই একাধিক সংগঠন প্রতিবাদে সরব হয়েছে। শুক্রবার কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র বার্ষিক সাধারণ সভা থেকে স্লোগান উঠল “রেসপেক্ট এন্ড কেয়ার ফর ওমেন”।
টাফি’র ইস্টার্ন চ্যপ্টারের ট্রেজারার অনিতা গুপ্ত এদিন সংবাদ প্রভাকর টাইমস-কে বলেন- এটা খুবই ঘৃণ্য কাজ। এতদিন কলকাতা ছিল সারা বিশ্বের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ স্থান। কিন্তু আজ আর তা রইল না। এই ঘটনার পর আমাদের প্রিয় শহর কলকাতার সম্মান ভূলুন্ঠিত হল। এটা কেউ ভাবতেই পারছে না। এই ঘটনার পর সব স্তরেই প্রতিবাদ হচ্ছে। আমরাও চাই- আসল দোষীরা শাস্তি পাক। আসল সত্য সামনে আসুক। মৃতের বাড়ির লকজন থেকে শুরু করে আমরা সবাই যেন বিচার পাই। তাই তো মাদের স্লোগান- “রেসপেক্ট এন্ড কেয়ার ফর ওমেন।“
টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সেটা দেখতে হবে। আমাদের রাজ্যের প্রতিটি মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সমাকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে মহিলাদের উন্নতি প্রয়োজন। সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দিকটিও চলে আসছে। তাই মহিলাদের নিরাপত্তা না দিতে পারলে তা হবে খুবই বিপজ্জনক। তাই মহিলাদের নিপদ ও সুরক্ষিত রাখতে হবে। আমরা এসব দিক ভেবেই এই স্লোগান রেখেছি। মহিলাদের সম্মান দিতে হবে। তাদের কেয়ার নিতে হবে। আগামিদিনে আর যেন কোনও মায়ের কোল খালি না হয়। কোনও বাবা যেন তার মেয়েকা এভাবে না হারায়। সেটা দেখতে হবে।
এদিন সেই দাবিতেই সোচ্চার হয়েছে টাফি’র সভায় আসা সমস্ত মহিলারা।
Published on: আগ ৩১, ২০২৪ at ০১:০১




