

Published on: জুন ২২, ২০২৫ at ২১:৫৭
Reporter: Tapas Roy
এসপিটি নিউজ, কলকাতা, ২২ জুন : সম্প্রতি কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের বিশেষ দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষ্যে অ্যানিম্যাল পিপল অ্যালায়েন্স কলকাতা(এপিএকে)-র পক্ষ থেকে প্রাণী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে এই বিষয়টি নিয়ে স্কুলের খুদে পড়ুয়াদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন অধ্যাপক নীলাভ রায়। অনুষ্ঠান সংযোজনের জন্য এপিএকে-র ফিল্ড ডিরেক্টর তুষার সরকার-কে ধন্যবাদ জানান স্কুলের প্রিন্সিপাল ফাদার রোশন তিরকে ও ভাইস প্রিন্সিপাল সোমা গোমস।
এপিএকে-র ফিল্ড ডিরেক্টর তুষার সরকার জানান, “আমরা কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে প্রাণী সচেতনতা বিষয়ে একটি শিবির করি। স্কুলের আমন্ত্রণেই আমরা এই শিবিরের আয়োজন করেছিলাম। যেখানে প্রাণীদের উপর নিষ্ঠুরতা সহ একাধিক বিষয়ের উপর শিবির করি। স্কুলের শিশুরা এই শিবিরে অংশ নেয়। এই সঙ্গে আমরা সেখানে এই বিষয়ের এক বক্তৃতার আয়োজন করেছিলাম। অধ্যাপক নীলাভ রায় নিজের মতো করে স্কুলের খুদে পড়ুয়াদের সামনে প্রাণী সচেতনাতার উপর এক সুন্দর বক্তৃতা দেন। যা প্রতিটি ছাত্র-ছাত্রী মন দিয়ে শোনে। “
এদিন অধ্যাপক নীলাভ প্রাণী সচেতনতামূলক বক্তৃতা দেওয়ার সময় স্কুলের খুদে পড়ুয়ায়াদের সাথে মত বিনিময় করেন। ছোট ছোট বিষয় নিয়ে তাদের প্রশ্ন করেন। যেমন – রাস্তাঘাটে কোনও প্রাণী যদি নিষ্ঠুরতার শিকার হয় তখন তারা কি করবে -অ্যানিম্যাল পিপল অ্যালায়েন্স কলকাতা-কে ফোন করে জানাবে। বাড়িতে কোনও ক্ষুধার্ত কুকুর এসেছে। তাদের কি খাবারটা ছুড়ে দেবে- কখনোই না। একটি জায়গায় দেবে। আবার কেউ যদি রাস্তায় কুকুর বা বিড়ালকে উদ্দেশ্য করে ইট ছোড়ে তখন কি করা উচিত- বাড়ির বড়দের কাছে গিয়ে বলা এবং তাদের দিয়ে অ্যানিম্যাল পিপল অ্যালায়েন্স কলকাতা-কে ফোন করে জানিয়ে দেওয়া। এখন থেকে সবাই মিলে যদি আমরা কুকুর-বিড়ালের উপর নিষ্ঠুরতা বন্ধ করতে পারি তাহলে খুব সুন্দর একটা সমাজ গড়তে পারবে। যেখানে আমরা সকলে খুব ভাল থাকব। আনন্দে থাকব।
এদিন নীলাভ-র এই অসাধারণ বক্তৃতা ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে শোনেন প্রিন্সিপাল ফাদার রোশন তিরকে। গোটা অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পেয়ে যায় অধ্যাপক নীলাভ-র বক্তৃতায়।
অ্যানিম্যাল পিপল অ্যালায়েন্স কলকাতা সম্পর্কে কিছু কথা
- ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে অ্যানিম্যাল পিপল অ্যালায়েন্স কলকাতা। এরা প্রাণী কল্যাণ উন্নত করতে এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য নিবেদিত। কলকাতা, ভারত এবং থাইল্যান্ডের চিয়াং রাইতে পরিচালিত, সংস্থাটি প্রতিটি অঞ্চলে প্রাণী যত্নের স্বতন্ত্র চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে এবং প্রাণীদের প্রতি করুণা এবং দয়া পোষণ করে।
- ভারতের কলকাতায়, আমাদের মোবাইল প্রাণী অ্যাম্বুলেন্স স্থানীয় যত্নশীলদের সাথে কাজ করে আহত এবং অসুস্থ প্রাণীদের জন্য সরাসরি তাদের আশপাশের এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তার চিকিৎসা পরিষেবা প্রদান করে। এরা জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদান করে, সেই সঙ্গে প্রতিটি প্রাণীর চিকিৎসা করি তাদের জলাতঙ্ক এবং পারভো টিকা প্রদান করে এবং প্রতিরোধযোগ্য রোগ মোকাবেলায় গণ টিকাদান কর্মসূচি আয়োজন করে ।
- থাইল্যান্ডের চিয়াং রাইতে, আমরা কুকুর এবং বিড়ালের জন্য একটি প্রাণী অভয়ারণ্য এবং পুনর্বাসন কেন্দ্র পরিচালনা এবং সহায়তা করে। কেন্দ্রটি দত্তক গ্রহণ পরিষেবা, জরুরি উদ্ধার অভিযান এবং দুর্দশাগ্রস্ত প্রাণীদের জন্য ব্যাপক যত্ন প্রদান করে, যার মধ্যে জীবাণুমুক্তকরণ এবং টিকাদান পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।
এপিএকে-র লক্ষ্য
অ্যানিম্যাল পিপল অ্যালায়েন্স ইনকর্পোরেটেড-এ আমাদের লক্ষ্য হল অভাবী প্রাণীদের উদ্ধার, পুনর্বাসন এবং সুরক্ষা করা, একই সাথে সম্প্রদায়ের মধ্যে সহানুভূতি এবং সচেতনতা বৃদ্ধি করা। জীবন রক্ষাকারী চিকিৎসা, টেকসই শিক্ষা কর্মসূচি এবং সম্প্রদায়-চালিত উদ্যোগের মাধ্যমে, পশুদের দুর্ভোগ কমাতে, স্থানীয় যত্নশীলদের ক্ষমতায়িত করতে এবং এমন একটি বিশ্ব তৈরি করতে চাই যেখানে প্রতিটি প্রাণীকে মর্যাদা এবং যত্নের সাথে আচরণ করা হয়।



Published on: জুন ২২, ২০২৫ at ২১:৫৭



