

Published on: আগ ২৮, ২০২৪ at ২৩:৫৩
এসপিটি নিউজ, কলকাতা, ২৮ আগস্ট: কলকাতা থেকে মাত্র ৯,১৩৭ রুপি দিয়ে আবু ধাবি ভ্রমণের টিকিট বুকিং করতে পারবেন এয়ার আরবিয়ার যাত্রীরা। একই সঙ্গে এয়ার আরবিয়া মোট সাতটি গন্তব্যের ভাড়ার তালিকা প্রকাশ করেছে। আজ ২৮ আগস্ট থেকে এই বুকিং শুরু হয়েছে। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এয়ার আরবিয়া আজ বুধবার এক তালিকা প্রকাশ করেছে। যেখানে তারা সাতটি গন্তব্যের তালিকার বিমান ভাড়ার তালিকা দিয়েছে। সেই তালিকায় আবু ধাবি, রাস আল খাইমা, বাহরিন, মাসকট, দাম্মাম, দোহা ও কুয়েত। কলকাতা থেকে এই গন্তব্যের বিমান ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে- ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর –এর মধ্যে নির্দিষ্ট ভাড়া অনুযায়ী টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।
সেই তালিকা অনুযায়ী আবু ধাবির ভাড়া ৯,১৩৭ রুপি, রাস আল খাইমা ৯,১৩৭ রুপি, বাহরিন ও মাস্কট ১১, ৪৭৭ রুপি এবং দাম্মাম, দোহা ও কুয়েতের ভাড়া ১২,৬২৭ রুপি। এর সময়ের মধ্যে টিকিট বুকিং করতে ভ্রমণের সময়সীমা হবে ১-১০ অক্টোবর, ২০২৪। তবে এই ভাড়া শুধুমাত্র যাওয়ার।

Published on: আগ ২৮, ২০২৪ at ২৩:৫৩



