
“আমি আজ খুবই খুশি যে আপনাদের এখানে এসে । এই অ্যাসোসিয়েশনটা দেখে। যারা বিশেষভাবে বুদ্ধিস্ট ট্যুরিজম ও বুদ্ধিস্ট সাইট নিয়ে কাজ করছে। এটা আমাদের সকলের জন্য একটা বড় অর্জন।“-
প্রণব প্রকাশ, রিজিওনাল ডিরেক্টর (পূর্ব ভারত), ভারতীয় পর্যটন মন্ত্রক

Published on: জুলা ১৪, ২০২৫ at ২৩:১৮
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুলাই : কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্যুর অপারেটরদের এক মহামিলন সভা। অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. কৌলেশ কুমারের উপস্থিতিতেই পশ্চিমবঙ্গ শাখার ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয় গত ১১ জুলাই শুক্রবার। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের অ্যসিস্ট্যান্ট ডিরেক্টর উৎপল মজুমদার। ছিলেন বিশেষ অতিথি হিসাবে ভারতীয় পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজমের পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ সহ বিশিষ্টরা। এদিন আরডি-র সামনেই এবিটিও-র মহাসচিব কৌলেশ কুমার বলেন- আমাদের দেশে ২১টি এমন মনুমেন্ট আছে যা ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হওয়া উচিত।
এদিনের সভাটি ছিল এবিটিও-র মিলনসভা। যেখানে সারা দেশের বহু সদস্য এদিন একে অপরের সাথে সাক্ষাত করেছেন। কথা বলেছেন। কলকাতায় টিটিএফ-এ আসা দেশের নানা প্রান্ত থেকে অ্যাসোসিয়েশনের সদস্যদের এই মিলনসভা এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অ্যাসোসিয়েশনের মহাসচিব কৌলেশ কুমারের অসাধারণ পরিচালনায়।
প্রথমেই এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উৎপল মজুমদার , বিশেষ অতিথি ভারতীয় পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজমের পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এবং এবিটিও-র ভাইস প্রেসিডেন্ট অমিতাভ সরকারকে সম্বর্ধিত করা হয়।
এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশের সামনেই সরব হন এবিটিও-র মহাসচিব কৌলেশ কুমার। তিনি বলেন– “আমরা দেখেছি যে চক্ষু বিশেষজ্ঞ হয়, হেয়ার স্টাইল স্পেশালিস্ট হয়, ইএনটি স্পেশালিস্ট হয় ঠিক সেভাবে সম্পূর্ণ শরীরের জ্ঞান থেকে। আমাদের ট্যুরিজম ঠিক সেরকমই। আমাদের এই মুহূর্তে সারা ভারতে ২১টি ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ পর্যায়ের মনুমেন্ট আছে। যা ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় আসা উচিত। আমরা তা এক্সপ্লোর করতে পারি। এরকম রাজগীরের রাজগীরের সাইক্লোপিয়ান ওয়াল ওয়ার্ল্ড হেরিটেজের জন্য আবেদন করেছে ইউনেস্কো তা গ্রহণ করেছে। এরকম অনেক আছে। আপনারাও সেটা করতে পারেন।“
অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তা পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উৎপল মজুমদার বলেন– “পর্যটনের সাথে সংযোগ স্থাপন, সহযোগিতা এবং উদযাপন করতে আজ এখানে বিভিন্ন রাজ্য থেকে ভ্রমণ ও পর্যটন ব্যবসার সাথে যুক্ত বহু মানুষ এখানে সমবেত হয়েছেন।“
পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ বলেন– “এখানে একটা বিষয় দেখে ও শুনে খুবই ভাল কাগছে যে আপনাদের এই অ্যাসোসিয়েশন মোট যত সদস্য আছে তার অর্ধেক হল মহিলা। এটা খুবই শুভ। “ এরপর মহাসচিব কৌলেশ কুমার যখন বলেন তাদের এই মুহূর্তে ৬৮০ সদস্য আছে। তবে গোটা এশিয়া জুড়ে আমাদের কয়েক হাজার সদস্য আছে। একথা শুনে তিনি ফের বলেন-“ ৫০ শতাংশ যে কোনও ট্যুরিস্ট অ্যাসোস্যেশনে সদস্য থাকা অত্যন্ত শুভ দিক। আপনাদের অ্যাসোসিয়েশনের যে মিশন আছে তাতে মহিলারা এখানে অংশ নিচ্ছে। আমি দেখছি এখানে অনেক মহিলা সদস্য উপস্থিত আছেন। ভারতে বুদ্ধিস্ট ডেস্টিনেশন বেশ ভালই আছে। কয়েক বছর আগে আমি বুদ্ধিস্ট কনফারেন্সে গিয়েছিলাম। সেখান থেকে খুব ভাল সাড়া মিলেছে। কিন্তু তারপর আমরা ধারাবাহিকতা রাখতে পারিনি। তখন আমরা ভাবি যে একটা কাজ তো আমরা পারি যা ধারিকভাবে চালাতে পারি। তাই বুদ্ধিস্ট ডেস্টিনেশনকে কিভাবে আরও প্রচারের আলোয় নিয়ে আসা যা বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে । আমি আজ খুবই খুশি যে আপনাদের এখানে এসে । এই অ্যাসোসিয়েশনটা দেখে। যারা বিশেষভাবে বুদ্ধিস্ট ট্যুরিজম ও বুদ্ধিস্ট সাইট নিয়ে কাজ করছে। এটা আমাদের সকলের জন্য একটা বড় অর্জন। “ এরপর তিনি উপস্থিত সকল এবিটিও সদস্যদের ভারতীয় পর্যটন মন্ত্রকের অনুমোদন করে নেওয়ার অনুরোধ করেন।

রিজিওনাল ডিরেক্টরের অনুরোধকে সম্মান দিয়ে এদিন মহাসচিব কৌলেশ কুমার অনুষ্ঠান স্থলেই সকল সদস্যদের নিয়ে এক শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণে বলা হয়-
“আমি শপথ নিচ্ছি যে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের সমস্ত নিয়ম-নীতি অনুসরণ করব। নিধি ও ভারতীয় পর্যটন মন্ত্রকের স্বীকৃতি যাই হোক না কেন আমরা সম্পূর্ণ করব। করার চেষ্টা করব। এবং তাতে কারও যদি সাহায্যের দরকার হয় তাহলে এখানে যে সঞ্জীবজি আছেন যিনি সাহ্যয্যকারী দলের পক্ষে আছেন তার সাথে সম্পর্ক রাখব। এই সাথে আমরা কথা দিচ্ছি যে এক মাসের মধ্যে আমরা ভারতীয় পর্যটন মন্ত্রকের স্বীকৃতি নিয়ে আমাদের নিজেদের অফিসে লাগাব।“
ভাইস প্রেসিডেন্ট অমিতাভ সরকার বলেন– “আমি প্রথম থেকেই যুক্ত আছি ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সাথে। আছি এবিটিও অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্ট্যুর অপারেটর্স-এর সাথেও। এখানে যে কোনও অ্যাসোসিয়েশন যে কোনও ভ্রমণ ক্ষেত্র থেকে আসা মানুষের জন্য স্বাগত। আমি কৌলেশজির কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এবিটিও-র ভাইস প্রেসিডেন্ট করেছেন। জানি না আমি এই পদের উপযুক্ত কিনা। তবু তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এটা একটা বড় কাজ।“
এবিটিও-র পশ্চিমবঙ্গ শাখার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ মুখার্জি বলেন– “এবিটিও-র যারা সদস্য হবেন তাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। এক, তার হবেন ভেরিফায়েড ট্রাভেল এজেন্ট মেম্বার। দুই, এবটিও-র সদস্যরা সবসময় আপডেটেড থাকবে। তিন, আমদের সদস্যরা অ্যাসোসিয়েশনের কল্যানের জন্য যত্ন নেবেন।“

এবিটিও-র কান্ট্রি হেড নিরূপমা ডিকোস্টা বলেন – “আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছে আর তার পিছনে দুই মহিলার ভূমিকা আছে। সুরক্ষার কথা যদি বলতে হয় তাহলে বুদ্ধিস্ট ক্ষেত্র বিহার। শুধু বিদেশি পর্যটকই নয় আমাদের দেশের পর্যটকরা বিহারের নাম শুনলে প্রথমেই তাদের মনে সুরক্ষার প্রশ্ন জেগে ওঠে। আমি কলকাতায় আছি। তাই কেউ ভিন রাজ্য থেকে এলে প্রথমেই জানতে চায় সুরক্ষার বিষয়। যারা একাকি ভ্রমণ করেন বিশেষ করে মহিলা ভ্রমণকারী তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। সাম্প্রতিক কয়েকটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আমরা চাই যারা আমরা বুদ্ধিস্ট ট্যুর অপারেটর আছি যারা বিদেশি পর্যটক যারা ভারতে ভ্রমণ করতে চায় তাদের দিকে নজর দি। এতে আমাদের দেশে পয়সা আসবে। এজন্য আমরা একাকি মহিলা ভ্রমণকারীদের কথা যেন ভাবি। তাদের সুরক্ষার বিষয়ে যত্নবান হই। এটা আরও বেশি করে যেন আমরা তুলে ধরতে পারি।“
এদিন অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর পহেলগাঁও-এর ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় লাকি ড্র-এর মাধ্যমে।









Published on: জুলা ১৪, ২০২৫ at ২৩:১৮



