খেলাধুলায় সাফল্যের চাবিকাঠি মানসিক সুস্থতা, বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের পাশে দুই সংস্থা

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৪, ২০২৬ at ১৯:৫৫

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ অক্টোবর: বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়াতে যৌথ উদ্যোগ নিল ফাউন্ডেশন টু সামিট এবং চার্নক হাসপাতাল। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ১০ অক্টোবর কলকাতার চার্নক লোহিয়া হাসপাতালে এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, প্রতিযোগিতার চাপ সামলানো এবং মানসিক শক্তি বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চার্নক হাসপাতালের মনোবিদ চিকিৎসক অঙ্কিতা বিশ্বাস মিত্র। আলোচনায় উঠে আসে, খেলাধুলায় সাফল্য অর্জনের জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার চাপ, প্রত্যাশা, আত্মবিশ্বাসের অভাব এবং নানা মানসিক চ্যালেঞ্জ মোকাবিলায় খেলোয়াড়দের উপযুক্ত সহযোগিতা প্রয়োজন। বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের জন্য এমন পরিবেশ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়, যেখানে তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক সহায়তা পাবেন।

ফাউন্ডেশন টু সামিটের কর্মসূচি বিভাগের অধিকর্তা মৌসুমি কর বলেন, খেলাধুলায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে সক্ষম খেলোয়াড়েরা অসাধারণ অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। তবে প্রতিযোগিতার চাপ এবং দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতি সামলাতে তাঁদেরও নিরাপদ পরিবেশ, মানসিক সহায়তা ও সমান সুযোগ প্রয়োজন। তাঁর মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার অর্থ শুধু শারীরিক বাধা দূর করা নয়, তাঁদের মানসিক সুস্থতা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করাও।

চার্নক হাসপাতালের ব্যবস্থাপনা অধিকর্তা প্রশান্ত শর্মা বলেন, প্রত্যেক মানুষের মানসিক সুস্থতা, মর্যাদা ও  আত্মবিশ্বাসকে গুরুত্ব দেওয়া একটি সংবেদনশীল সমাজ গড়ে তোলার জন্য জরুরি। চিকিৎসা পরিষেবা শুধু রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের আবেগ, মানসিক চাহিদা ও ব্যক্তিগত মর্যাদার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফাউন্ডেশন টু সামিটের সঙ্গে এই যৌথ উদ্যোগ সকলের জন্য সামগ্রিক ও মানবিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকারেরই প্রতিফলন।

অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং ফাউন্ডেশন টু সামিটের আন্তর্জাতিক উপদেষ্টা জেন পাওয়েল এবং শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত খেলোয়াড়দের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাজিদ মাগরে। তাঁদের বক্তব্যে বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উৎসাহ প্রদান এবং সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা উঠে আসে।

এই উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য মৌসুমি কর চার্নক হাসপাতালের ব্যবস্থাপনা অধিকর্তা প্রশান্ত শর্মা এবং হাসপাতালের সমস্ত কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান। দুই সংস্থার এই যৌথ উদ্যোগের লক্ষ্য, বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের জন্য এমন একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলা, যেখানে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতা, আত্মমর্যাদা ও সমান সুযোগও সমান গুরুত্ব পাবে।

Published on: অক্টো ১৪, ২০২৬ at ১৯:৫৫

Foundation To Summit, Charnock Hospitals Promote Mental Wellness Among Athletes With Disabilities

SPT NEWS, KOLKATA, 10 October:  Foundation To Summit and Charnock Hospitals jointly organised a mental wellness awareness session for athletes with disabilities at Charnock Lohia Hospital in Kolkata on Saturday, highlighting the importance of emotional resilience, psychological support and inclusive access to mental health care in sport.

The session, held to mark World Mental Health Day, was conducted by Dr. Ankita Biswas Mitra, a psychologist at Charnock Hospitals. It focused on the psychological challenges faced by athletes with disabilities, including competitive pressure, expectations and stress, while emphasising the importance of confidence, resilience and a supportive sporting environment.

The initiative underscored that mental well-being is an essential part of athletic performance, personal development and overall health. It also highlighted the need to extend disability inclusion beyond physical accessibility to ensure that athletes can access appropriate emotional and psychological support.

“Mental well-being is fundamental to inclusion in sport,” said Mousumi Kar, director of programmes at Foundation To Summit. She said athletes with disabilities demonstrate determination and resilience but also need safe spaces to express themselves, professional psychological support and assistance in managing the demands of competition and everyday life.

Kar added that the partnership aimed to raise awareness of the importance of emotional well-being, dignity and equal opportunities for athletes with disabilities.

Prashant Sharma, managing director of Charnock Hospitals, said mental wellness initiatives were essential to building a more inclusive and compassionate society. He said healthcare should extend beyond treating medical conditions to addressing emotional needs, respecting individual dignity and creating an environment in which everyone can thrive.

The programme also featured video messages from Jane Powell, a former England cricket captain and global adviser to Foundation To Summit, and Majid Magray, captain of India’s cricket team for players with physical disabilities. Their messages highlighted the importance of mental health awareness, encouragement and a supportive ecosystem for athletes with disabilities.

Kar thanked Sharma and the Charnock Hospitals team for their collaboration and support in organising the programme.

The joint initiative reflects a shared commitment by the healthcare and development sectors to promote disability inclusion and strengthen access to mental wellness support. Organisers said recognising psychological well-being as an integral part of sport is essential to ensuring that athletes with disabilities have the opportunity to thrive both on and off the field.


শেয়ার করুন