AIR ARABIA-র বড় অফার- ৯ হাজারেরও কম রুপিতে আবুধাবি

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২৭, ২০২৫ at ১২:৩১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ মে:  ভারত থেকে একাধিক গন্তব্যের নয়া বিমান ভাড়ার তালিকা প্রকাশ করেছে এয়ার আরবিয়া। মোট ১৬টি গন্তব্যের মধ্যে সবচেয়ে কম মূল্যের বুকিং হল ভারত থেকে আবুধাবি ৮,৭৯৪ রুপি । ২৬ মে থেকে এই বুকিং শুরু হয়ে গিয়েছে। চলবে ২ জুন পর্যন্ত। এই বুকিং-এর যাত্রা শুরু হবে আগামী ১ জুন থেকে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এয়ার আরবিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ভারত থেকে চেরে যাওয়ার তাদের উড়ানগুলি শারজা ও আবু ধাবি হয়েই বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।

ভারতের প্রধান বিমানবন্দরগুলি – যেমন মুম্বই, দিল্লিম চেন্নার, কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু সহ  একাধিক জায়গা থেকে এয়ার আরবিয়া তাদের বিমানগুলি ছাড়বে। ভারত থেকে মোট ১৬টি জায়গায় তাদের উরানগুলি যাত্রা করবে। এগুলি হল- আবুধাবি (৮,৭৯৪ রুপি), শারজা, বাহরিন, দাম্মান, দোহা, কুয়েত, মাস্কট, সালালা। এই সব কটি গন্তব্যের বিমান ভাড়া ১০,৫২৯ রুপি। এছাড়াও রয়েছে গাসসিম (১২,৮৭৪ রুপি), আল জৌফ (১৬,৩৯২ রুপি), আভা , গিজান, হাইল, তাবুক, তাঈফ ও ইয়াংবু। এই সব গন্তব্যের ভাড়া ১৭, ৫৬৪ রুপি।

এয়ার আরবিয়ার কলকাতার প্রতিনিধি প্রসেজিৎ বসু  জানান, ভারত থেকে যাত্রা করা বিদেশি এয়ারলাইন কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে বেশি যাত্রা করে এয়ার আরবিয়া। তাছাড়া কলকাতা থেকে এয়ার আরবিয়ার উড়ান একেবারে সরাসরি আবুধাবি যাত্রা করে। বাকি যেসব উড়ান ছেড়ে যায় তারা দিল্লি কিংবা মুম্বই ভায়া আবু ধাবি যায়। সেদিক থেকে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এয়ার আরবিয়া একেবারে উপযুক্ত উড়ান।

Published on: মে ২৭, ২০২৫ at ১২:৩১


শেয়ার করুন