
Published on: ডিসে ২৭, ২০২০ @ ২০:৪৮
এসপিটি নিউজ: আজ বিকেলে রাজভবনে পোঁছন সৌরভ গঙ্গোপাধ্যায়।সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, জল্পনা করবেন না। এটি নিছকই এক সৌজন্য সাক্ষাৎ।
তবে এই দুই ঘণ্টা ধরে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা অবশ্য জানাননি সৌরভ। শুধু বলেছেন যে রাজ্যপাল বাংলায় এলেও এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্স দেখেননি। সেই কথা আমাকে জানিয়েছিলেন।সেইজন্যই এসেছিলাম। এখন প্র্যাক্টিস চলছে। আগামী সপ্তাহে ওনাকে ইডেন দেখাবো। এর বেশি কিছু অবশ্য সৌরভ বলতে চাননি।
সৌরভ বেরিয়ে যাওয়ার পরই রাজ্যপাল ধনখড় অবশ্য একটি টুইট করে লেখেন যে ‘ বিকেলে দাদার সঙ্গে কথা হল। নানা বিষয়ে আলোচনা হল। ১৮৬৪ সালের প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স দেখার আমন্ত্রণ জানিয়ে গেলেন।
https://twitter.com/jdhankhar1/status/1343182278306877440
ইদানীং সৌরভের সঙ্গে গেরুয়া শিবিরের রসায়ন নিয়ে ২০২১ সালের ভোটের আগে রাজ্য-রাজনীতি বেশ সরগরম। এরই মধ্যে সৌরভের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের বিষয়টি জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমনিতেই রাজ্যপালের সঙ্গে বিজেপি-র যোগের বিষয়টি নিয়ে বারেবারেই সরব হয়ে আসছে বিরোধীরা। এরই মধ্যে সোউরভের সংগে রাজ্যপালের দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক জল্পনাকে আরও উস্কে দিল।
Published on: ডিসে ২৭, ২০২০ @ ২০:৪৮




