ফের রাজ্যপুলিশে রদবদলঃ নন্দীগ্রামের দায়িত্বে থাকা আইপিএস নগেন্দ্রকে এবার বীরভূমের এসপি করা হল

Main দেশ ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৯, ২০২১ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ এপ্রিলঃ এখন বাকি রয়েছে তিন দফার ভোট। সেই ভোটে যাতে কোনওরকম অশান্তি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে নির্বাচন কমিশন। আর সেজন্য আবারও এক প্রস্থ রাজ্যপুলিশে রদবদল করা হল। বদলি করা হল পূর্ব বর্ধমান, বীরভূমের পুলিশ সুপার এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ও বোলপুরের এসপডিপিওকে।

তবে এর মধ্যে উল্লেখযোগ্য বদলি বীরভূমের পুলিশ সুপার পদে। আগে এই পদে ছিল মিরাজ খালিদ।তাকে সরিয়ে দেওয়া হল। তার জায়গায় দায়িত্বে আনা হল নন্দীগ্রামের ভোটের সময় সেখানকার দায়িত্বে থাকা ২০০৯ সালের আইপিএস ব্যাচ নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে। বীরভূমের বোলপুর মহকুমার এসডিপিও করা হল নাগারাজ দেভরাকোন্ডাকে। আগে এই পদে থাকা অভিষেক রায়কে সরিয়ে দেওয়া হল। এই জেলায় ভোট ২৯ এপ্রিল অষ্টম দফায় হবে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার করা হল মিতেশ জৈনকে। আগে এই পদে ছিলেন সুকেশ জৈন। তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল।পূর্ব বর্ধমানের পুলিশ সুপার করা হল অজিত কুমার সিং-কে। আগের এসপি ভাস্কর মুখার্জিকে সরিয়ে দেওয়া হল।

Published on: এপ্রি ১৯, ২০২১ @ ২৩:৫৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 82 =