
Published on: জুলা ১৫, ২০২৬ at ২৩:১৮
প্রতিবেদন: অনিরুদ্ধ পাল | কলকাতা | সংবাদ প্রভাকর টাইমস

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুলাই: ‘বিশ্ব প্লাস্টিক সার্জারি সপ্তাহ ২০২৬’ উপলক্ষে মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস-এর উদ্যোগে সোমবার একটি বিশেষ ইন্টারঅ্যাক্টিভ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারির আধুনিক ভূমিকা, বিশেষ করে ক্যান্সার রোগীদের অস্ত্রোপচারের পর পুনর্গঠন এবং রোগীর জীবনমান উন্নয়নে এই বিভাগের গুরুত্ব তুলে ধরা হয়।
এই অনুষ্ঠানে হাসপাতালের প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি ডিপার্টমেন্ট এবং ্ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (PM&R) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। উপস্থিত চিকিৎসকরা Complete Physical Therapy (CPT) এবং Manual Lymphatic Drainage (MLD)-এর কার্যকারিতা নিয়ে সরাসরি প্রদর্শনী করেন। পাশাপাশি ক্যান্সার বিশেষজ্ঞরা আধুনিক চিকিৎসা পদ্ধতি ও রোগীর পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Super Microsurgery (Supermicrosurgery) বা Super Microvascular Surgery-এর উপস্থাপনা। চিকিৎসকদের দাবি, বর্তমানে পূর্ব ভারতে একমাত্র মণিপাল হাসপাতাল, ইএম বাইপাসেই এই অত্যাধুনিক অস্ত্রোপচার নিয়মিতভাবে করা হচ্ছে।
ক্যান্সার চিকিৎসায় প্লাস্টিক সার্জারির অপরিহার্য ভূমিকা
সিনিয়র অনকোলজিস্ট ডা. সৌরভ দত্ত বলেন, ক্যান্সার অস্ত্রোপচারের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ রোগীর ক্ষেত্রেই প্লাস্টিক ও রিকনস্ট্রাক্টিভ সার্জারির প্রয়োজন হয়। তিনি জানান, মুখ, জিহ্বা, চোয়াল বা মুখগহ্বরের ক্যান্সারের অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিকভাবে কথা বলা, খাওয়া এবং মুখের গঠন ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডা. দত্ত বলেন, “আমাদের হাসপাতালে প্রতিটি ক্যান্সারের জন্য পৃথক বিশেষজ্ঞ টিম রয়েছে। কেউ শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার, কেউ হেড অ্যান্ড নেক ক্যান্সার, কেউ ইউরোলজিক্যাল ক্যান্সারের চিকিৎসা করেন। এই সুপার-স্পেশালাইজড টিমওয়ার্কের ফলেই চিকিৎসার মান আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে।”
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটি শুধুমাত্র Microvascular Reconstruction-এ সীমাবদ্ধ নেই, বরং আরও উন্নত Super Microvascular Surgery-র মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
এই প্রযুক্তিতে অত্যন্ত সূক্ষ্ম ব্যাসের রক্তনালির (০.৩ থেকে ০.৮ মিলিমিটার পর্যন্ত) সংযোগ স্থাপন করা হয়, যা সাধারণ মাইক্রোভাসকুলার সার্জারির থেকেও অনেক বেশি জটিল। এই অস্ত্রোপচারের জন্য অত্যাধুনিক অপারেটিং মাইক্রোস্কোপ প্রয়োজন।
ডা. দত্ত জানান, হাসপাতাল খুব শীঘ্রই পূর্ব ভারতের প্রথম এবং দেশের দ্বিতীয় উচ্চক্ষমতাসম্পন্ন Super Microsurgery Operating Microscope চালু করতে চলেছে।
তিনি আরও বলেন, “অনেকেই মনে করেন প্লাস্টিক সার্জারি মানেই শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি। বাস্তবে এটি মানুষের স্বাভাবিকভাবে খাওয়া, কথা বলা, শ্বাস নেওয়া এবং জীবনযাত্রা ফিরিয়ে আনার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা।”
লিম্ফেডিমা চিকিৎসায় নতুন আশার আলো
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. অরুণাভ রায় বলেন, প্লাস্টিক সার্জারির কাজ শুধুমাত্র কসমেটিক নয়, বরং এটি মানুষের Quality of Life উন্নত করার অন্যতম প্রধান মাধ্যম।
তিনি জানান, বিশেষ করে Lymphedema-য় আক্রান্ত বহু রোগীর ক্ষেত্রে হাত বা পা অস্বাভাবিকভাবে ফুলে যায়। এর ফলে হাঁটা-চলা, দৈনন্দিন কাজকর্ম এমনকি সামাজিক জীবনও ব্যাহত হয়।
প্রাথমিক পর্যায়ে ফিজিওথেরাপি, কমপ্রেশন থেরাপি এবং Manual Lymphatic Drainage কার্যকর হলেও অনেক রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন হয়।
ডা. রায় বলেন, “ডা. শিঞ্জিনী দাস সম্প্রতি চীনে উন্নত প্রশিক্ষণ নিয়ে এসে Super Microsurgery-এর মাধ্যমে লিম্ফেডিমার চিকিৎসা শুরু করেছেন। রোগীদের মধ্যে ইতিমধ্যেই অত্যন্ত ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে।”
রোগীর অভিজ্ঞতা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিম্ফেডিমা থেকে সুস্থ হয়ে ওঠা রোগী সুমিতা ভট্টাচার্য।
তিনি জানান, “আমার পা ক্রমশ ফুলে যাচ্ছিল। হাঁটতে কষ্ট হচ্ছিল, দৈনন্দিন কাজও করতে পারছিলাম না। বহু চিকিৎসা করিয়েও উপকার পাইনি। পরে ডা. অরুণাভ রায়ের পরামর্শে ডা. শিঞ্জিনী দাসের কাছে যাই। তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং আমাকে আশ্বস্ত করেন। এখন অপারেশনের পর আমার পায়ের ফোলাভাব প্রায় নেই বললেই চলে। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি।”
রোগীকেন্দ্রিক চিকিৎসায় জোর
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আধুনিক প্লাস্টিক ও রিকনস্ট্রাক্টিভ সার্জারির মূল লক্ষ্য শুধুমাত্র শরীরের ক্ষত মেরামত নয়; বরং রোগীর স্বাভাবিক জীবন, আত্মবিশ্বাস এবং জীবনমান ফিরিয়ে দেওয়া। ক্যান্সার চিকিৎসা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনর্গঠন এবং লিম্ফেডিমার মতো দীর্ঘস্থায়ী সমস্যার চিকিৎসায় এই প্রযুক্তি আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্ব প্লাস্টিক সার্জারি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মণিপাল হাসপাতাল রোগীদের মধ্যে আধুনিক পুনর্গঠনমূলক সার্জারি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা পরিষেবার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়।
Published on: জুলা ১৫, ২০২৬ at ২৩:১৮



