কলকাতার হৃদয়ে ‘Travelites’-এর নতুন অধ্যায়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

বিশ্ব শ্রমিক দিবস বুদ্ধ পূর্ণিমায় জাঁকজমকপূর্ণ উদ্বোধন, পর্যটনে বড় স্বপ্ন

Published on: মে ১, ২০২৬ at ২৩:৩৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১ মে: কলকাতার প্রাণকেন্দ্র ডালহৌসিতে নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ভ্রমণ ও পর্যটন শিল্পে আরও বড় লক্ষ্যে এগিয়ে চলার সূচনা করল ‘Travelites’। উন্নত পরিষেবা এবং গ্রাহককেন্দ্রিক পরিকল্পনার লক্ষ্য নিয়ে এই নতুন ঠিকানায় নিজেদের কেন্দ্রীভূত করল সংস্থাটি। নয়া অফিসের ঠিকানা – ২ ব্র্যাবোর্ন রোড, গোবিন্দ ভবন, দ্বিতলে হয়েছে ট্রাভেলাইটসের নয়া অফিস।

এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন তিন বিশিষ্ট অতিথি—ভারতীয় পর্যটন মন্ত্রকের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা ভুবন মন্ডল (আইপিএস) এবং ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (TAFI)-র পূর্ব ভারতের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। প্রত্যেকেই ‘Travelites’-এর পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।

দিনটি ছিল দ্বিগুণ তাৎপর্যপূর্ণ—একদিকে বিশ্ব শ্রমিক দিবস, অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা। এই শুভ লগ্নেই কেক কেটে এবং ভগবান বুদ্ধের সামনে মোমবাতি জ্বালিয়ে নতুন অফিসের উদ্বোধন করা হয়। এরপর অতিথিদের সম্মাননা প্রদান করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অর্পিতা রায় চৌধুরী ভট্টাচার্য এবং অপারেশন হেড সায়ন্তনী সেনগুপ্ত রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিল পাঞ্জাবি বলেন, “ বুদ্ধ পূর্ণিমার দিনে ট্রাভেলাইটস তাদের নতুন অফিসের উদ্বোধন করল। অফিস যেমন ঝকঝকে হয়েছে পর্যটন ব্যবসাতেও তাদের প্রতিটি জার্নি হবে এমনই ঝকঝকে। টাফি সব সময় পর্যটন শিল্পে উঠে আসা নবগত ব্যবসায়ীদের যথাযথ সাহায্য আর উৎসাহ দিয়ে থাকে। এক্ষেত্রেও তা অব্যাহত থাকবে। পর্যটন শিল্পের সাথে জড়িত এমন কিছু প্রশিক্ষণ যাতে ট্রাভেলাইটস পায় তার ব্যবস্থা করব।“

প্রাক্তন পুলিশ কর্তা ভুবন মন্ডল (আইপিএস) তাঁর বক্তব্যে বলেন—“এক অসাধারণ। ট্রাভেলাইটসের কর্মকর্তাদের কাছ থেকে যা শুনলাম, তা শুনে মনে হচ্ছে ভালোই হবে। আশা করব, তারা সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন ধরনের ভ্রমণ পরিকল্পন করবেন। আমি যেহেতু নিয়মিত ঘুরতে যাই, ভ্রমণ করে থাকি তাই এবার ট্রাভেলাইটসের সাথেও ভ্রমণের ইচ্ছা তৈরি হল। “

তিনি বিশেষভাবে পরামর্শ দেন, অফবিট ট্যুরের পাশাপাশি ওয়াইল্ডলাইফ ট্যুরিজমের উপর জোর দেওয়ার জন্য, কারণ বর্তমানে জঙ্গল ভ্রমণের চাহিদা দ্রুত বাড়ছে।

এই প্রসঙ্গে ট্রাভেলাইটসের ম্যানেজিং ডিরেক্টর অর্পিতা ভট্টাচার্য বলেন— “ আমরা জঙ্গল ট্যুর কাস্টমাইজড করতাম। এবছর খাজুরাহো ফেস্টিভ্যালের সাথে সঞ্জয় ডুবরি যুক্ত করেছি আস্তে আস্তে জঙ্গলের দিকে ঢোকার জন্য। আমরা নতুন কিছু জায়গা গবেষনা করে খুঁজে বার করছি। যেখানে আগে কেউ ভ্রমণ করেনি আমরা তেম্ন কিছু জায়গা বার করছি। তার আগে আমরা সেই জায়গাগুলি নিজেরা আগে গিয়ে দেখে আসছি। “

প্রাক্তন পুলিশ কর্তা ভুবন মন্ডল ট্রাভেলাইটসের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

শেষে জ্যোতির্ময় বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন— “ খুবই সুন্দর পরিবেশে কলকাতার একেবারে কেন্দ্রস্থলে ট্রাভেলাইটস তাদের নয়া অফিসের উদ্বোধন করল। আশা করব, এরা খুবই ভালো কাজ করবে। পর্যটন ব্যবসায় বেশ কয়েক বছর ধরেই তারা যুক্ত আছে। ভারতীয় পর্যটন মন্ত্রক সবসময়ই চায় আমাদের দেশের পর্যটন আরও বাড়ুক। সেজন্য তারা আমাদের দেশের পর্যটন ব্যবসায়ীদের গাইড করে চলেছে। তাদের সঠিক রাস্তা দেখিয়ে চলেছে। একই সাথে আর একটা কথা বলব, ভারত সরকারের পর্যটন মন্ত্রক হোমস্টে-র দিকেও নজর দিয়েছে। ট্রাভেলাইটসেরও হোমস্টে আছে উত্তরবঙ্গে। আমি চাইব, তারা সেই হোমস্টে-কে আরও বেশি মানুষের কাছে যাতে পৌঁছে দেয় সেজন্য ভারতীয় পর্যটন মন্ত্রকের সহায়তা পেতে সক্রিয় হোক। এক্ষেত্রে আমার পক্ষ থেকে তাদের যথাযথ গাইড করব। আগামিদিনে ট্রাভেলাইটসের শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থণা করি। “

🌍 Travelites: ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী

ভ্রমণ ও পর্যটন শিল্পে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে ‘Travelites’ আপনার ছুটিকে করে তুলতে চায় সম্পূর্ণ ঝামেলামুক্ত ও স্মরণীয়। পারিবারিক ভ্রমণ, বন্ধুদের ট্রিপ, হানিমুন বা কর্পোরেট ট্যুর—সব ক্ষেত্রেই তারা দেয় পূর্ণাঙ্গ পরিষেবা।

সাশ্রয়ী প্যাকেজ থেকে বিলাসবহুল ভ্রমণ—হোটেল বুকিং, যাতায়াত (পিক-আপ ও ড্রপ), বিমান ও রেলের টিকিট, দর্শনীয় স্থান ঘোরা এবং খাবারের ব্যবস্থা—সবকিছুর দায়িত্ব নেয় এই সংস্থা।

দেশীয় এবং আন্তর্জাতিক—উভয় ভ্রমণেই দক্ষ ‘Travelites’-এর লক্ষ্য একটাই—পৃথিবীর সৌন্দর্যকে আপনার জীবনে পৌঁছে দেওয়া। যাতে প্রতিটি সফর শেষে আপনার মুখে থাকে তৃপ্তির হাসি, আর মনে জমা হয় আজীবনের অমূল্য স্মৃতি।

Published on: মে ১, ২০২৬ at ২৩:৩৬

Travelites Opens New Office in Kolkata: A Fresh Chapter in Tourism Excellence

SPT News, Kolkata: Marking a significant milestone in its journey, Travelites officially inaugurated its new office in the heart of Kolkata’s business hub, Dalhousie. With a strong vision to enhance travel services and customer experience, the company aims to redefine how people explore the world.

The inauguration ceremony witnessed the presence of three distinguished guests—former Assistant Director of the Ministry of Tourism, Jyotirmoy Biswas; former IPS officer Bhuban Mondal; and Chairman (Eastern India) of the Travel Agents Federation of India (TAFI), Anil Punjabi. All three extended their support and expressed confidence in the company’s future growth.

The day held special significance as it coincided with both International Workers’ Day and Buddha Purnima, making the occasion even more meaningful. The ceremony began with a cake-cutting ritual followed by lighting candles in front of Lord Buddha, symbolizing peace and prosperity.

Guests were felicitated by Managing Director Arpita Ray Choudhury Bhattacharya and Operation Head Sayantani Sengupta Ray.

Speaking at the event, Anil Punjabi said, “On the auspicious occasion of Buddha Purnima, Travelites has opened its new office. Just like the office shines, their travel journeys will shine too. TAFI always supports emerging tourism businesses and will continue to provide training and guidance.”

Former IPS officer Bhuban Mondal shared his thoughts, “It’s truly impressive. From what I’ve heard, Travelites has great potential. I hope they plan trips keeping common people in mind. As a frequent traveler, I’m now interested in exploring with Travelites.”

He also advised the company to focus more on wildlife tourism, considering its growing popularity among travelers.

Responding to this, Managing Director Arpita Bhattacharya stated, “We have been customizing jungle tours. This year, we have integrated Sanjay Dubri with the Khajuraho Festival as part of our expansion into wildlife tourism. We are researching unexplored destinations and personally visiting them before offering them to travelers.”

Jyotirmoy Biswas concluded by saying,“Travelites has opened a beautiful office in central Kolkata. The Ministry of Tourism always encourages growth in this sector and supports tourism entrepreneurs. I would also suggest they promote their homestay in North Bengal and actively seek ministry support. I will guide them whenever needed.”

🌍 About Travelites

Travelites stands as a trusted name in the tourism industry, offering seamless and memorable travel experiences. Whether it’s a family vacation, honeymoon, group trip, or corporate tour—Travelites ensures end-to-end service.

From budget-friendly packages to luxury travel, the company handles everything including hotel bookings, transportation (pick-up & drop), flight/train tickets, sightseeing, and meals.

With expertise in both domestic and international travel, Travelites aims to bring the world closer to you—creating unforgettable memories with every journey.


শেয়ার করুন