

Published on: ডিসে ১, ২০১৯ @ ১৭:৫০
এসপিটি নিউজ, কলকাতা, ১ ডিসেম্বর: স্বামী কৃষ্ণানন্দ ফাইউন্ডেশন রাজস্থানের অধ্যক্ষ এবং রাজস্থান পর্যটন বিকাশ নিগম আরটিডিসি কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দান রতনু গত সোমবার মরিশাস হাইকমিশনের রাষ্ট্রদূত জগদীশ্বর গোবর্ধনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিন তিনি দিল্লিতে অবস্থিত মরিশাসের দূতাবাসে পৌঁছন হিঙ্গলাজ দান রতনু। সেখানে গিয়ে তিনি দেখা করেন মরিশাসের রাষ্ট্রদূতের সঙ্গে। রাষ্ট্রদূত জগদীশ্বর গোবর্ধন স্বামী কৃষ্ণানন্দ সরস্বতীর প্রথম চল্লিশ জন শিষ্যের মধ্যে অন্যতম। এই সাক্ষাৎ কালে হিঙ্গলাজের সঙ্গে ছিলেন ডা অজয় ওঝা এবং মরিশাস দূতাবাসের পিএস সুকমণিও উপ্সথিত ছিলেন।
Published on: ডিসে ১, ২০১৯ @ ১৭:৫০



