GTM KOLKATA 2024: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৬ জুলাই থেকে শুরু পর্যটন মেলা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১, ২০২৪ at ২১:২৯

এসপিটি নিউজ, কলকাতা, ১ জুলাই:  সামনেই পুজো। ইতিমধ্যেই ভ্রমণপ্রেমী বাঙালি ভ্রমণের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে সমস্ত ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটররা। ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিওডব্ল্যুএ) ভ্রমণপ্রেমীদের কথা ভেবে আয়োজন করেছে পর্যটন মেলার। নাম দিয়েছে গ্লোবাল ট্রাভেল মার্ট বা জিটিএম। আগামী ৬ জুলাই থেকে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হচ্ছে এই পর্যটন মেলা।

ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি মদন আগরওয়াল সংবাদ প্রভাকর টাইমস-কে জানিয়েছেন যে তাদের এই অ্যাসোসিয়েশন মাত্র কয়েক মাস আগে জন্ম নিয়ে যেভাবে এত বড় আয়োজন করতে চলেছে তা সত্যি এক অভূতপূর্ব ব্যাপার। এখানে আমরা সবাই এক পরিবারের মতো। প্রত্যেকেই চায় এই পর্যটন মেলার মাধ্যমে বাংলার প্রতিটি ভ্রমণপ্রেমী মানুষ তার ভ্রমণের পরিকল্পনা করুক। এজন্য এখানে অংশ নেওয়া প্রতিটি ট্যুর অপারেটর থেকে শুরু করে ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্ট সকলেই তাদের সাহায্যের জন্য মুখিয়ে আছে। আমরা চাই, আগামী ৬, ৭, ৮ জুলাই বাংলার সকল ভ্রমণপ্রেমীদের ঠিকানা হোক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র।

মদন আগরওয়াল আরও জানান যে তাদের এই পর্যটন মেলায় শতাধিক স্টল হচ্ছে। এই পর্যটন মেলায় ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন, স্টেট ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটর্স, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি বা ডিএমসি, অ্যাভিয়েশন কোম্পানি, ক্রুজ লাইনার্স, ট্রাভেল ইন্সিওরেন্স কোম্পানি সহ আরও অনেকেই এখানে অংশ নিচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে এই পর্যটন মেলার মাধ্যমে ভ্রমণের পরিবেশ আরও সুদৃঢ় হোক।

Published on: জুলা ১, ২০২৪ at ২১:২৯


শেয়ার করুন