দারুমা পুতুল উপহার মোদিকে, জাপানে বিপুল সম্বর্ধনা ভারতের প্রধানমন্ত্রীকে

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ৩০, ২০২৫ at ১২:০৫

এসপিটি নিউজ ডেস্ক : ভারতের উপর বিপুল অঙ্কের শুল্ক চাপানো ঠিক না ভুল তা নিয়ে আমেরিকায় ত্রজা শুরু হয়ে গিয়েছে। ভারতকে চাপে ফেলতে গিয়ে শেষে আমেরিকা নিজেই চাপে পড়ে গেল না তো! এ প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, অত্যন্ত কৌশলী প্রক্রিয়া নিয়েছে। আমেরিকার সঙ্গে কোনওরকম মৌখিক ত্রজায় না জড়িয়ে কৌশলগতভাবে বার্তা দিয়ে চলেছে।জাপান ও চীন সফর তারই ইঙ্গিত দিচ্ছে। গতকাল জাপানে পৌঁছন মোদি। তারপর থেকে একের পর এক ভাল খবর আসছে। নিজের এক্স হ্যান্ডেলে ছবি সহ তা ১৪০ কোটি ভারতীয়র সাথে শেয়ার করে নিচ্ছেন। তেমনই আর একটি বিষয় হল- জাপানের  তাকাসাকি-গুনমার শোরিনজান দারুমা-জি মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোস প্রধানমন্ত্রী মোদিরকে  দারুমা পুতুল উপহার দিয়েছেন।

মিজ্বের এক্স হ্যান্ডেলে লিখেছেন- “তাকাসাকি-গুনমার শোরিনজান দারুমা-জি মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসের সাথে দেখা করা আমার জন্য সম্মানের ছিল। দারুমা পুতুল উপহার দেওয়ার জন্য তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা। দারুমা জাপানে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং ভারতের সাথেও এর সংযোগ রয়েছে। এটি একজন বিখ্যাত সন্ন্যাসী বোধিধর্ম দ্বারা প্রভাবিত।“

জাপানের একজন আইটি ম্যানেজার ইউকিসি লিখেছেন- “কি সুন্দর সাক্ষাৎ, প্রধানমন্ত্রী। শোরিনজান দারুমা-জির দারুমা অধ্যবসায় এবং নবায়িত আশার এক মূল্যবান জাপানি প্রতীক। বোধিধর্মে এর শিকড় আমাদের ভারত ও জাপানের মধ্যে ভাগ করা আধ্যাত্মিক সেতুবন্ধনের কথা মনে করিয়ে দেয়। এই উপহার আমাদের জাতির সম্পর্কের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে অনুপ্রাণিত করুক।“

প্রধান নাগাই নামে আরও একজন জাপানিজ লিখেছেন- “এটা একটা অসাধারণ মিলন।সারস আর কচ্ছপ, কোমল চোখ, এমন এক জীবনযাত্রা যা কঠিন হলেও সামনের দিকে এবং উপরের দিকে তাকায়।এই দারুমা পুতুলের লাল রঙ তৈরি করা হয়েছিল কারণ অনেক দিন আগে তাকাসাকিতে একটি বড় আগুন লেগেছিল যা ক্ষেত পুড়িয়ে দিয়েছিল এবং সমস্ত কৃষকরা দারুমা পুতুলগুলি মনে রাখতে, তৈরি করতে এবং বিক্রি করতে লড়াই করেছিল কারণ তারা কিয়োটোর একজন দারুমা কারিগরকে তাদের কীভাবে তৈরি করতে হয় তা শেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিল যাতে তারা বেঁচে থাকতে পারে।“

Published on: আগ ৩০, ২০২৫ at ১২:০৫


শেয়ার করুন