
Published on: নভে ২৮, ২০২৬ at ১৫:২১
এসপিটি নিউজ, ভোপাল, মধ্যপ্রদেশ, ২৮ নভেম্বর : মধ্যপ্রদেশের শেওপুর জেলার রানিপুরা গ্রামে, কুনো জাতীয় উদ্যানের কাছে শুরু হল ‘কুনো ফরেস্ট রিট্রিট’-এর তৃতীয় সংস্করণ। প্রকৃতি, বন্যপ্রাণ, অ্যাডভেঞ্চার, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে পর্যটকদের জন্য এক বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আধুনিক সুযোগ–সুবিধা সম্বলিত একটি তাঁবুর শহর গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে উন্নত মানের আরামদায়ক সুইস তাঁবু। এই ব্যবস্থার মাধ্যমে পর্যটকরা প্রকৃতির কাছাকাছি থেকেও বিলাসবহুল থাকার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
২০২৩ সালে এই উদ্যোগের সূচনা হয়। কুনোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি উল্লেখযোগ্য ইকো–ট্যুরিজম গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
মধ্যপ্রদেশ পর্যটন দপ্তরের সচিব ও মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ড. ইলয়ারাজা টি. জানিয়েছেন, সমৃদ্ধ বন্যপ্রাণ ঐতিহ্য ও বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের জন্য মধ্যপ্রদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকর্ষণ করে। রাজ্যের বিভিন্ন জাতীয় উদ্যানকে কেন্দ্র করে পর্যটকদের জন্য অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণের সুযোগ তৈরি করতে পর্যটন দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কুনো ফরেস্ট রিট্রিটে পর্যটকদের জন্য রয়েছে একাধিক অ্যাডভেঞ্চারমূলক কার্যকলাপ। হাই–রোপ কোর্স, তিরন্দাজি, এয়ার–গান শুটিং, সাইক্লিং, ব্যাটারি চালিত গাড়িতে ভ্রমণ এবং এটিভি রাইডের মতো বিভিন্ন অভিজ্ঞতার সুযোগ থাকছে। পাশাপাশি আশপাশের গ্রাম ঘুরে দেখা, স্থানীয় শিল্প ও হস্তশিল্পের কর্মশালায় অংশগ্রহণ, লোকসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আঞ্চলিক খাবারের স্বাদ নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
পর্যটকদের জন্য বিশেষভাবে সাজানো তিন দিন ও দুই রাতের একটি ভ্রমণসূচিও রাখা হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে জঙ্গল সাফারি, নদীর ধারে প্রকৃতির পথে হাঁটা, পাখি দেখা, রাতের আকাশ পর্যবেক্ষণ, দেব খো ইকো–ট্যুরিজম এলাকায় ভ্রমণ এবং যোগ ও ধ্যানের আয়োজন। তবে জঙ্গল সাফারি বন দপ্তরের অনুমতি, উপলব্ধতা ও আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভরশীল থাকবে।
এই উদ্যোগের মাধ্যমে কুনো অঞ্চলে পর্যটনের প্রসারের পাশাপাশি স্থানীয় যুবক–যুবতী, শিল্পী, কারিগর ও ছোট ব্যবসায়ীদের কর্মসংস্থান এবং স্বনির্ভরতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় মানুষকে পর্যটনের সঙ্গে যুক্ত করে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন বিকাশের পথ আরও সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কুনো ফরেস্ট রিট্রিটে বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য পর্যটকরা www.kunoforestretreat.com ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এছাড়াও +91 96247 99166 নম্বরে ফোন অথবা booking.kuno@evokeexperiences.in ইমেল ঠিকানায় যোগাযোগ করা যাবে।
Published on: নভে ২৮, ২০২৬ at ১৫:২১
Kuno Forest Retreat Returns for Third Edition, Promoting Nature, Adventure and Cultural Tourism
SPT NEWS, KUNO, MADHYAPRADESH, 28 NOVEMBER: The third edition of Kuno Forest Retreat has been inaugurated at Ranipura village in Sheopur, near Kuno National Park in Madhya Pradesh, offering visitors an immersive experience combining wildlife, adventure, local culture and traditional cuisine.
A tent city featuring modern amenities has been set up amid the natural surroundings, with well-equipped, all-weather Swiss tents designed to provide a comfortable and luxurious glamping experience. Launched in 2023, the initiative aims to establish Kuno as a prominent eco-tourism destination for national and international travellers.
Dr. Ilayaraja T., Secretary, Tourism and Managing Director of Madhya Pradesh Tourism Board, said Madhya Pradesh attracts tourists from across the world owing to its rich wildlife heritage and diverse natural landscapes. He added that the Tourism Department is continuously working to promote experiential tourism around national parks, while emphasising environmental conservation and the participation of local communities.
The retreat offers a variety of adventure activities, including high-rope courses, archery, air-gun shooting, cycling, battery-operated car rides and ATV rides. Visitors can also explore nearby villages, participate in local art and craft workshops, enjoy folk music and cultural performances, and savour traditional regional cuisine.
A specially designed three-day, two-night programme allows visitors to explore the region through a range of experiences. The itinerary includes jungle safaris, riverside nature walks, birdwatching, stargazing, visits to the Dev Kho eco-tourism site, along with yoga and meditation sessions. Jungle safaris will be subject to Forest Department permissions, availability and prevailing weather conditions.
The initiative is expected to boost tourism in the region and create employment and self-employment opportunities for local youth, artists, artisans and small businesses. By encouraging community participation, the retreat also aims to support sustainable tourism development.
For bookings and further information, visitors can visit www.kunoforestretreat.com, call +91 96247 99166 or email booking.kuno@evokeexperiences.in.



ছবি সৌজন্যেঃ মধ্যপ্রদেশ পর্যটন বিভাগ




