‘সৈন্যদের সঙ্গে দৌড়, সৈন্যদের জন্য দৌড়’—দিল্লিতে PNB সোলজারথন ২০২৬-এ দেশপ্রেমের আবহ

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: মার্চ ২৭, ২০২৬ at ১৮:৫৫

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ : দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) তাদের ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামী এপ্রিল ২০২৬ নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করতে চলেছে ‘PNB সোলজারথন দিল্লি ২০২৬ এই বিশেষ হাফম্যারাথন আয়োজন ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে উৎসাহের পারদ চড়তে শুরু করেছে।

অংশগ্রহণকারীদের সুবিধার্থে এক অভিনব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ভোর ৩টা থেকেই ইয়েলো, ব্লু এবং ভায়োলেট লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকবে, যা নিয়মিত পরিষেবা শুরু না হওয়া পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর চলবে। ফলে দৌড়বিদ দর্শকরা সহজেই ভোর ৫টার ফ্ল্যাগঅফের আগেই স্টেডিয়ামে পৌঁছাতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীরাবিবপরিহিত অবস্থায় একবার আসাযাওয়ার জন্য বিনামূল্যে মেট্রো যাত্রার সুবিধাও পাবেন।

‘Run With Soldiers, Run For Soldiers’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সোলজারথন মূলত দেশের সশস্ত্র বাহিনীর সাহস, আত্মত্যাগ নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য প্রয়াস। নাগরিক সমাজ, ফিটনেসপ্রেমী এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এক মঞ্চে এনে কৃতজ্ঞতা সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

এই ম্যারাথনে থাকছে ২১. কিমি হাফম্যারাথন, ১০ কিমি এবং কিমি দৌড়যাতে সব বয়স সক্ষমতার মানুষ অংশ নিতে পারেন। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে ঐক্য, সহনশীলতা এবং জাতীয় গর্বের চেতনাকে আরও জোরদার করা হবে।

PNB-এর জনসংযোগ কর্পোরেট যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক দীপক কুমার জানান, “PNB সোলজারথন ২০২৬ শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি বৃহত্তর সামাজিক আন্দোলন। দেশের জন্য আত্মনিবেদিত সৈন্যদের সম্মান জানাতে এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ আরও দৃঢ় করতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সব মিলিয়ে, ক্রীড়া, দেশপ্রেম এবং সামাজিক সংহতির মেলবন্ধনে ‘PNB সোলজারথন ২০২৬দিল্লিতে এক অনন্য আবহ তৈরি করতে চলেছে।

Published on: মার্চ ২৭, ২০২৬ at ১৮:৫৫


শেয়ার করুন