বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে মতিউর রহমানের ছিল মধুর সম্পর্ক !

Main বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ২৫, ২০২৪ at ০০:৪০
বাংলাদেশ ব্যুরো

এসপিটি নিউজ, ঢাকা, ২৪ জুন: সম্প্রতি বাংলাদেশ আলোচিত রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের সাথে দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের একাধিক কর্মকর্তার সঙ্গে নিবিড় সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। বিগত সময় দুর্নীতি দমন কমিশন দুদক এর শীর্ষ কর্মকর্তাদের পদ-পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজস্ব কর্মকর্তা ডঃ মতিউর রহমান তাদেরকে রাজকীয় সংবর্ধনা দিতেন বলে শোনা যাচ্ছে।

দেশের সর্বোচ্চ দুর্নীতি বিরোধী সংস্থার শীর্ষ  কর্তাদের সঙ্গে তার এমন মধুর সম্পর্কের কারণেই একাধিকবার জমা পড়া গুরুতর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও বেঁচে গিয়েছিলেন মতিউর রহমান। পেয়েছিলেন ক্লিন সার্টিফিকেট। এমনটাই শোনা গিয়েছে।

সম্প্রতি বাংলাদেশের রাজস্ব খাতের একজন শীর্ষ কর্মকর্তার ছেলে ১৫ লাখ টাকার কোরবানির ছাগল ও ৫৫ লাখ টাকার পশু কিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এর জের ধরেই দেশের সংবাদমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে তার পাহাড়সম সম্পদের বিবরণ। যা নিয়ে গত কয়েক মাস আগেই সংবাদ প্রভাকর টাইমস এক্সক্লুসিভ সংবাদ প্রচার করেছিল।

সূত্র জানায়, ছাগল কাণ্ডে সোশ্যাল মাধ্যমে আলোচিত হওয়ার পর দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রপত্রিকায় ওই রাজস্ব কর্মকর্তার দুর্নীতির সংবাদ প্রচার করা হলেও মুছে ফেলার মত ঘটনা ঘটেছে। কিন্তু নেটিজেনদের তোপের মুখে বিষয়টি আরও ব্যাপকভাবে আলোচিত হয়। যার ফলে রাষ্ট্রপতির পক্ষ থেকে উপসচিব মোকিমা বেগম স্বাক্ষরিত এক আদেশে গত ২৩ জুন ডঃ মতিউর রহমানকে তার পথ থেকে অপসারণ করা হয়েছে। আদালতের পক্ষ থেকে ওই কর্মকর্তা ও তার পরিবারকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও নিষেধাজ্ঞার আগের রাতেই মতিউর রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমনটা শোনা গেছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে  বাংলাদেশের শীর্ষ রাজস্ব কর্মকর্তা ডঃ মতিউর রহমানের আয় বহির্ভূত অর্জিত সম্পদ ও দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশের পর তিনি তার প্রভাব প্রতিপত্তি এবং অর্থক্ষমতা ব্যবহার করে ‘সংবাদ প্রভাকর টাইমস’ বাংলাদেশ ব্যুরো হাফিজুর রহমান শফিককে ভয় ভীতি প্রদর্শন সহ বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা চালানোর পাশাপাশি তার পরিবারের সদস্যদের নিয়ে সোশ্যাল মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে দেয়ার মত জঘন্য কান্ডে লিপ্ত হয়েছিলেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাংলাদেশের একজন অর্থনৈতিক বিশ্লেষক সংবাদ প্রভাকর টাইমসকে বলেন, এমন অসংখ্য  দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণেই দিন দিন ভঙ্গুর হয়ে পড়ছে দেশের অর্থনৈতি। ব্যাংক খাতে তারল্য সংকট দেখা দেয়ার পাশাপাশি বেড়েছে দেশের মূল্যস্থিতি।

Published on: জুন ২৫, ২০২৪ at ০০:৪০


শেয়ার করুন